জাতীয় বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান পরীক্ষা স্থগিত

০১ ডিসেম্বর ২০১৯, ০৯:০৭ AM

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের হিসাববিজ্ঞান পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। আগামীকাল সোমবার এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। স্থগিত হওয়া এ পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফয়জুল করিম শনিবার এ তথ্য নিশ্চিত করে জানান, হিসাববিজ্ঞান ছাড়া অন্য সব বিষয়ের পরীক্ষার তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে। স্থগিত এই পরীক্ষার তারিখ ও সময় পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।

পরীক্ষা স্থগিতের কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু না জানানো হলেও নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রে জানা গেছে, একটি কেন্দ্রে ভুল করে সোমবার অনুষ্ঠেয় হিসাববিজ্ঞান পরীক্ষার প্রশ্ন খুলে ফেলায় পরীক্ষাটি স্থগিত করা হয়েছে।

হরমুজ প্রণালি খুলে দেওয়ায় ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
  • ১৭ এপ্রিল ২০২৬
গাজীপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
  • ১৭ এপ্রিল ২০২৬
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
  • ১৭ এপ্রিল ২০২৬
‘হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত’, যুদ্ধবিরতি চলবে কতদিন—জা…
  • ১৭ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দামে ব্যাপক দরপতন
  • ১৭ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দেওয়ার ঘোষণা ইরানের
  • ১৭ এপ্রিল ২০২৬