শতবর্ষী ১৩ সরকারি কলেজ নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মশালা আজ

০১ ডিসেম্বর ২০১৯, ১২:৪০ AM

© লোগো

শিক্ষার মানোন্নয়ন ও উৎকর্ষ সাধনের লক্ষ্যে ১৩টি শতবর্ষী সরকারি কলেজ নিয়ে আজ রবিবার রাজশাহী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এক কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন।

কর্মশালায় সভাপতিত্ব করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ। এছাড়া ওই কর্মশালায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তা, অনুষদের ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, কলেজ পরিদর্শক, মাউশির মহাপরিচালক ও ১৩টি শতবর্ষী কলেজের অধ্যক্ষসহ অনেকেই কর্মশালায় উপস্থিত থাকবেন।

১৩টি শতবর্ষী কলেজ হচ্ছে- রাজশাহী কলেজ, চট্টগ্রাম কলেজ, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ, সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ, বরিশাল, মুরারিচাঁদ (এমসি) কলেজ, সিলেট, এডওয়ার্ড কলেজ, পাবনা, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, সরকারি ব্রজলাল (বিএল) কলেজ, খুলনা, আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ, কারমাইকেল কলেজ, রংপুর, সরকারি প্রফুল্ল চন্দ্র (পিসি) কলেজ, বাগেরহাট, সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর।

দেবরের ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা গৃহবধূ, দুজনকেই পুলিশে দিল…
  • ২০ মে ২০২৬
রামিসাকে ধর্ষণের পর হত্যা করে ‘বিকৃত যৌনরুচিসম্পন্ন’ স্বামী…
  • ২০ মে ২০২৬
পে স্কেল ‘চূড়ান্ত হচ্ছে’ কাল, দুই স্তরের সরকারি চাকরিজীবীদে…
  • ২০ মে ২০২৬
সাবেক স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আহত বর্তমান স্বামী
  • ২০ মে ২০২৬
গাজীপুরে প্রধানমন্ত্রীর সফর, বহিরাগতদের বসবাস নিষিদ্ধ করল জ…
  • ২০ মে ২০২৬
প্রিয় সোনামনি রামিসা, তোমার কাছে মানবতা লজ্জিত: জামায়াত আমির
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081