চবিতে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় অভিযান, দেশীয় অস্ত্র উদ্ধার

৩০ নভেম্বর ২০১৯, ০৯:৩৫ PM

© টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই দিন ধরে দফায় দফায় সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয়ের চারটি আবাসিক হলে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। এসময় পুলিশ চার হল থেকে ১০-১৫টি রাম দা, ৪ বস্তা পাথর, ইট ও পাইপ উদ্ধার করে। অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মশিউদ্দৌলা রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শাহ জালাল, শাহ আমানত, সোহরাওয়ার্দী এবং আব্দুর রব হলে একযোগে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মশিউদ্দৌলা রেজা বলেন, শনিবার সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় চবির চার আবাসিক হলে তল্লাশি অভিযান পরিচালনা করছে পুলিশ। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

প্রসঙ্গত, গত দুইদিন ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে ১০ ছাত্রলীগ কর্মী আহত হয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শনিবার বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে হলে তল্লাশির এ উদ্যোগ নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম মনিরুল হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের চারটি আবাসিক হলে তল্লাশি চালিয়ে পুলিশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

বিএনপি মনোনীত প্রার্থীর প্রচারণায় অংশ না নেওয়ায় ছাত্রদল নেত…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৩ দিন বন্ধ থাকবে মোটরসাইকেল চলাচল
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
তারেক রহমানের আসনে ছাত্রদলের বন কাগজের লিফলেট
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মায়েদের গায়ে হাত উঠলে বাংলাদেশ বিস্ফোরিত হবে, সন্তানেরা গাল…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশ্যে নারী ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সেই ছাত্রদল নেতা গ্…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে বিএনপি কর্মীকে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬