কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিটের (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ) মেধাতালিকায় ১২তম হয়েছেন এক শিক্ষার্থী।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের মো. সাজ্জাতুল ইসলাম বি ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ না নিয়েই এক আবেদনকারী ১২তম হয়েছেন।
জানা যায়, পরীক্ষার সময় শিক্ষার্থীদের হাজিরা শিটে সই করতে হয় । সেখানেও যাচাই করে দেখা যায় যে সাজ্জাতুলের কোন সই নেই। কিন্তু ১২ নভেম্বর পরীক্ষার ফলে ২০৬০৫০ রোল নম্বরের সাজ্জাতুল ১২তম স্থান অর্জন করেছেন।

আরও জানা যায়,গত ৮ নভেম্বর বি ইউনিটের পরীক্ষায় সাজ্জাতুলের পরীক্ষাকেন্দ্র ছিল কুমিল্লার টিচার্স ট্রেনিং কলেজ।
সাজ্জাতুল ভাইভাতে অংশ নেননি তাই তিনি আর ভর্তি হতে পারবেন না বলে জানিয়েছেন কমিটির সদস্য সচিব ড. মো. শামীমুল ইসলাম।