লক্ষ্মীপুর সরকারি কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্র সুতার গোপ্টা এলাকায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র মোঃ নাইম (২২) নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩ জন। আহতরা হলেন, রাসেল, মাহি, সাগর।
নিহত নাইম উপজেলার জকসিন বাজার এলাকার জাহাঙ্গীরের ছেলে।
শুক্রবার (২৯ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে তিন বন্ধু নাইম, মাহি ও সাগর মোটর সাইকেলে চড়ে মতিরহাট ঘুরতে যাচ্ছিলেন। এসময় সূতার গোপ্টা এলাকায় পৌঁছলে অপরদিক থেকে আসা সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নাইম ঘটনাস্থলে নিহত হয় এবং মাহি, সাগর গুরুতর আহত হয়। গুরুতর অবস্থায় আহত মাহিকে ঢাকায় পাঠানো হয়, অন্যান্য আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুর রহমান মিয়া জানান, সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্র নাইম নিহত হয়েছে বলে জেনেছি। বাকিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিস্তারিত আরও খোঁজ খবর নিচ্ছি।