জবির নতুন ট্রেজারার ড. কামালউদ্দিন

২৭ নভেম্বর ২০১৯, ০৫:৫৩ PM

© টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয় ইংরেজী বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. কামালউদ্দিন আহমেদ।

বুধবার (২৭ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব সৈয়দ আলী রেজার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫ এর ধারা ১২ (১) অনুসারে অধ্যাপক ড. কামালউদ্দিন আহমেদকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ের ট্রেজারার নিয়োগ করা হলো| ট্রেজারার পদে তার নিয়োগের মেয়াদ ৪ (চার) বছর হবে এবং তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫ এর ধারা ১২ এর উপধারা ৪, ৫, ৬, ৭ ও ৮ অনুযায়ী টৈজারারের দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, অধ্যাপক ড. কামালউদ্দিন আহমেদ এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ইংরেজী বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন| এরপর তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন সর্বশেষ তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব মডার্ন ল্যাংগুয়েজের অধ্যাপক (চুক্তিবদ্ধ) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

স্কলারশিপ, খরচ ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে জেনে রাখুন
  • ১২ এপ্রিল ২০২৬
আটকা পড়া বাংলাদেশি জাহাজ দ্রুত হরমুজ প্রণালি পাড়ি দিতে পারব…
  • ১২ এপ্রিল ২০২৬
ফেনীর শহীদ হারুনের পরিবারকে বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
‘বিএনপির সঙ্গে অলিখিত চুক্তিতে দাগি আসামিরা জামিন পাচ্ছে’
  • ১২ এপ্রিল ২০২৬
ডিআইইউ ও দেশ ভগত ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
  • ১২ এপ্রিল ২০২৬
জ্বালানি অপচয় রোধে ঢাবিতে সচেতনতামূলক ক্যাম্পেইন
  • ১২ এপ্রিল ২০২৬