জাবিতে উপাচার্যের অপসারণসহ তিন দফা দাবিতে বিক্ষোভ

২৭ নভেম্বর ২০১৯, ০৪:৪৯ PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ ও শান্তিপূর্ন আন্দোলনে ছাত্রলীগের হামলায় প্রত্যক্ষ মদদ দেওয়াই উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ এবং আবাসিক হল খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ করেছেন ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’র ব্যানারে শিক্ষক-শিক্ষার্থীদের একটি অংশ।

গতকাল বুধবার বেলা ১টার দিকে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পুরাতন প্রশাসনিক ভবন ঘুরে ভিসি-ভবনের পাশের সড়কে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশের পরে মিছিলটি আবারো মুরাদ চত্বরে এসে শেষ হয়।

1-টিডিসিএসময় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (মার্ক্সবাদী) বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাহাথির মুহাম্মদ বলেন, ‘আমরা উপাচার্যের বাসভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান নিয়েছিলাম। কিন্তু অধ্যাপক ফারজানা ইসলামের মদদে আন্দোলনকারী শিক্ষক শিক্ষার্থীদের ওপরে হামলা করা হয়েছে। এ হামলার পরে অধ্যাপক ফারজানা ইসলাম আর এক মুহূর্তের জন্য উপাচার্য পদে থাকতে পারেন না। শিক্ষার্থীদের আন্দোলনকে ভয় পেয়ে তিনি হল ভ্যাকেন্ট করে বিশ্ববিদ্যালয় বন্ধ করে রেখেছে। আমরা বলতে চাই ফারজানা ইসলামের অপসারণের মধ্যে দিয়েই কেবল এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হতে পারে।’

সমাবেশে ২০১০ সালে ২৭ নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন ধ্বনি’র কক্ষে আগুন দেওয়ার ঘটনাকে স্মরণ করে সাংস্কৃতিক সংগঠন ধ্বনি’র সাবেক সভাপতি ও সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পাপ্পু বলেন, ‘প্রতিবাদী কর্মসূচি পালন করার কারণে রাতের আঁধারে ধ্বনির কক্ষে দুর্বৃত্তরা আগুন দিয়েছিল। তখনকার প্রশাসন বলেছিল তিনদিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন প্রকাশ করা হবে। সেই তিনদিন আজ নয় বছর হতে চলল কিন্তু আজও তদন্ত শেষ হয়নি।’

-3

সমাপনী বক্তব্যে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগরের সমন্বয়ক অধ্যাপক রায়হান রাইন বলেন, ‘চারমাস হতে চলল শিক্ষক শিক্ষার্থীদের আন্দোলন চলছে। কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহা করা হয়নি। বিশ্ববিদ্যালয় বন্ধ করে হল ভ্যাকেন্ট করে দেওয়া হয়েছে। এর মধ্যে দিয়েও আমাদের বিক্ষোভ চলছে। প্রশাসনের জানা উচিৎ মামলা-হামলা কোনোভাবেই এ যৌক্তিক আন্দোলনকে দমন করা যাবে না। আমাদের তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। হল ভ্যাকেন্টের ঘোষণা দেওয়া হয়েছে মেয়াদোত্তীর্ণ সিন্ডিকেট সদস্যদের মতের ভিত্তিতে সুতরাং হল ভ্যাকেন্টের এই অবৈধ সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।’

এছাড়া আগামী তিন তারিখে উপাচার্যের দুর্নীতির খতিয়ান পুস্তিকা আকারে প্রকাশ করার ঘোষণা দেন অধ্যাপক রায়হান রাইন।

এদিকে মিছিল পরবর্তী সমাবেশে একুশে পদকপ্রাপ্ত কবি ও স্থপতি রবিউল হুসাইনের মৃত্যুতে শোক প্রকাশ করেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা।

সমাবেশে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন বাংলা বিভাগের অধ্যাপক তারেক রেজা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সুস্মিতা মরিয়ম, ছাত্র ফ্রন্টের (মার্ক্সবাদী) সভাপতি মাহাথির মুহাম্মদ, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মুশফিক উস সালেহীন ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের জাবি শাখার মুখপাত্র আরমানুল ইসলাম।

অধ্যক্ষ আজিজীর বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে মাদ্রাসা অধিদ…
  • ৩০ অক্টোবর ২০২৬
রাতে ঘুম আসে না? সহজ ৩ ধাপে ঘুমের প্রস্তুতি নেবেন যেভাবে
  • ৩০ অক্টোবর ২০২৬
ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেয়ে ফারুকীর পোস্ট, ‘মানসিক স্বাস্থ্…
  • ৩০ অক্টোবর ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার
  • ৩০ অক্টোবর ২০২৬
ভোট কারচুপির অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের
  • ৩০ অক্টোবর ২০২৬
ক্লাস ফাঁকি দিয়ে পার্কে ঘোরাঘুরি, ইউএনওর অভিযানে ধরা
  • ২৯ অক্টোবর ২০২৬