ইবি টিএসসিসি’র নতুন পরিচালক অধ্যাপক মিজান

২৪ নভেম্বর ২০১৯, ১২:৫১ PM

© টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসিসি) নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মিজানুর রহমান।

রোববার (২৪ নভেম্বর) তিনি এ পদে যোগদান করেছেন বলে জানা গেছে। এর মধ্য দিয়ে তিনি টিএসসিসি’র সদ্য সাবেক পরিচালক বাংলা বিভাগের প্রায়ত অধ্যাপক ড. ইয়াছিল আলীর স্থলাভীষিক্ত হলেন।

রোববার (২৪ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বিষয়টি নিশ্চত করে বলেন, গত ১৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি’র সদ্য সাবেক পরিচালকের অধ্যাপক ড. ইয়াছিন আলী ইন্তেকাল করেন। এরপর থেকে তার ওই পদটি শূন্য ছিল। গত ২৩ নভেম্বর উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী আগামী এক বছরের জন্য অধ্যাপক মিজানুর রহমানকে নতুন পরিচালকের দায়িত্ব প্রদান করেন। রোববার তিনি এ পদে যোগদান করেছেন।

এ বিষয়ে টিএসসিসি’র নতুন পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনকে আরও বেশি গতিশীল করতে যা যা করণীয় সবাইকে সাথে নিয়ে তা করবো। এর মধ্যে দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংস্কৃতিক অঙ্গনে বেশি বেশি সম্পৃক্ত করতে চাই।’

উল্লেখ্য, অধ্যাপক ড. মিজানুর রহমান এর আগে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, দেশরত্ন শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

মাদকাসক্ত ছেলের আগুনে বসতঘর পুড়ে ছাই, অসহায় বিধবা মা
  • ১৮ মার্চ ২০২৬
এক জেলায় একদিনে মেডিকেল শিক্ষার্থীসহ দুইজনের আত্মহত্যা
  • ১৮ মার্চ ২০২৬
ইউনিলিভারের বিদ্যমান পরিবেশকদের কার্যক্রম চালিয়ে যাওয়ার অ…
  • ১৮ মার্চ ২০২৬
আইনজীবী সনদ পেলেন ঈশা খাঁ ইউনিভার্সিটির ৪০ শিক্ষার্থী
  • ১৮ মার্চ ২০২৬
নতুন উপাচার্যের দায়িত্বগ্রহণ অনুষ্ঠানেই দুই শিক্ষক লাঞ্ছিত,…
  • ১৮ মার্চ ২০২৬
এসএসসি পাসেই চাকরি ইবনে সিনায়, আবেদন শেষ ৩১ মার্চ
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence