রাবিতে বৃহত্তর নোয়াখালী ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি

২৩ নভেম্বর ২০১৯, ০৮:১০ AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর নোয়াখালী ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন হয়েছে। মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফখরুল ইসলাম শাকিলকে সভাপতি ও একই বিভাগের শিহাব আহমেদকে সাধারণ সম্পাদক করে ২০১৯-২০ সেশনের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন সংগঠনের সদ্য সাবেক সভাপতি হুসাইন আহমেদ রায়হান।

এ উপলক্ষে রাজশাহী নগরীর একটি কনফারেন্স হলে সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মইজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, এনসিসি ব্যাংক রাজশাহী শাখার ব্যাবস্থাপক  মোহাম্মদ সলিমুল্লাহ ও সহকারী অধ্যাপক সাইদুল আম্বিয়া। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন আইন বিভাগের শিক্ষার্থী এ. এম. জুবায়ের।

ট্যাগ: রাবি
নতুন পে স্কেলে চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য সুখবর
  • ৩০ অক্টোবর ২০২৬
৬ বিভাগে বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ৩০ অক্টোবর ২০২৬
ব্রাজিল দলে নতুন ৫ মুখ, আগামী দুই ম্যাচের জন্য দল ঘোষণা
  • ৩০ অক্টোবর ২০২৬
দুদকে ফিরেছেন প্রভাবশালীদের বিরুদ্ধে মামলার সুপারিশ করে চাক…
  • ৩০ অক্টোবর ২০২৬
শাহবাগে বিকেলে গণবিক্ষোভ করবে এনসিপি
  • ৩০ অক্টোবর ২০২৬
জাতীয় বেতন স্কেলের পে ফিক্সেশনে ঘুষ বাণিজ্যের অভিযোগ
  • ৩০ অক্টোবর ২০২৬