নৌকার বৈঠা হাতে ছাত্রলীগ টেনে নিচ্ছে ভিসিকে

০৮ নভেম্বর ২০১৯, ০৭:৪২ PM

© টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের পদত্যাগ দাবিতে দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছে শিক্ষক-শিক্ষার্থীদের একাংশ। আন্দোলনের অংশ হিসেবে রং তুলির আচঁরে রেজিষ্টার ভবনের সামনে নতুন এক ক্যানভাস তৈরি করেন তারা। একটি চিত্রে তারা দেখিয়েছেন নৌকার বৈঠা হাতে ছাত্রলীগ টেনে হিঁচড়ে ভিসিকে সামনের দিকে নিয়ে যাচ্ছেন।

শুক্রবার (৮ নভেম্বর) দুপুরের পর থেকেই ভিসি অধ্যাপক ফারজানার চিত্রকর্ম এঁকে নানাভাবে উপস্থাপন করতে দেখা গেছে। বেশ লম্বা এক ক্যানভাসে তারা এঁকেছেন ভিসির নানা অপকর্মের চিত্র।

নৌকার বৈঠা হাতে ছাত্রলীগ টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া চিত্রে দেখা যাচ্ছে, উপাচার্য শিক্ষা ব্যবস্থাকে নিজের পায়ে মাড়িয়ে নির্দিধায় এগিয়ে চলছেন সামনের দিকে। অন্য একটি দেখানো হয়েছে টাকা কামাতে ভিসি নিজেই ধরাকে সরা জ্ঞান করে দুই হাতে টাকা ধরে আছেন।

এদিকে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভিসির অপসারণের দাবিতে শিক্ষার্থীদের প্রতিবাদ অব্যাহত রয়েছে শুক্রবারও। ক্যাম্পাস ও আশপাশের এলাকায় সমবেত হয়েছে তারা। এক জায়গায় দেখা গেল কিছু শিক্ষার্থী রঙ তুলিতে ভিসির পদত্যাগের দাবিতে প্রতিবাদী চিত্র আকঁছে। এসব ছবিতে ভিসির অনিয়ম ফুটিয়ে তুলছেন তারা।

শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেল, বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা বেছে নিয়েছে প্রতিবাদের এই পথটি। তারা সাদ ক্যানভাসে প্রতিবাদী ছবি আকঁছে। তাতে ফুটিয়ে তোলার চেষ্টা করছে ভিসির বিভিন্ন অনিয়মের চিত্র।

জাবির ক্যাম্পাস ছুটি ঘোষণা এবং আবাসিক হলাগুলোতে তালা লাগিয়ে শিক্ষার্থীদের চলে যেতে বাধ্য করার পরেও অনেক শিক্ষার্থী অবস্থান করছেন ক্যাম্পাসের আশেপাশে বন্ধবান্ধব কিংবা আত্মীয় স্বজনদের বাড়িতে। ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হলেও তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

রাজশাহীতে আওয়ামী লীগ কার্যালয়কে পাবলিক টয়লেট ঘোষণা
  • ০৫ মার্চ ২০২৬
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী নিহত
  • ০৫ মার্চ ২০২৬
কিরণের মন্তব্যকে ‘ননসেন্স’ বললেন বাটলার
  • ০৫ মার্চ ২০২৬
প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী
  • ০৫ মার্চ ২০২৬
স্বাধীনতা পদক লক্ষ-কোটি দর্শকদের উৎসর্গ করলেন হানিফ সংকেত
  • ০৫ মার্চ ২০২৬
রাবিতে ন্যায়ভিত্তিক জ্বালানি রূপান্তর নিয়ে ক্যাবের কর্মশালা
  • ০৫ মার্চ ২০২৬