পাবনা সদর উপজেলায় বৃষ্টিতে বিলে মাছ ধরার সময় বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। নিহতরা সবাই কিশোর ও তরুণ। পাবনা সদর থানার ওসি তরিকুল ইসলাম এ তথ্য নিশ্টিত করেছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার গোবিন্দপুরের সোনাপাতি বিলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু। তিনি বলেন, বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে কয়েকজন একটি ঘরে আশ্রয় নেন। ঘরটি ছিল পলিথিনের তৈরি। সেখানেই বজ্রপাতের ঘটনা ঘটে।
চেয়ারম্যান কবির হোসেন বাবু বলেন, ‘বজ্রপাতে ঘটনাস্থলেই ছয়জন মারা গেছেন। আহত তিনজনকে আমরা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।’