বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসায় আগুন

০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ PM
আগুন নেভাচ্ছেন দমকলকর্মীরা

আগুন নেভাচ্ছেন দমকলকর্মীরা © সংগৃহীত

বজ্রপাতের আঘাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জের নিজ বাসভবনের গ্যাসের রাইজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে সিরাজগঞ্জ শহরের হোসেনপুর মহল্লার আল মাহমুদ এভিনিউতে অবস্থিত মন্ত্রীর বাসভবনের প্রধান ফটকের সামনে এই দুর্ঘটনা ঘটে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, ঘটনাটিতে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে আকস্মিক বৃষ্টির সাথে প্রবল বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে প্রচণ্ড শব্দে বজ্রপাত হলে মন্ত্রীর বাড়ির প্রধান ফটকের সামনে গ্যাসের রাইজারে হঠাৎ আগুনের লেলিহান শিখা প্রত্যক্ষ করেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়। 

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বেলা ১টা ১৫ মিনিটে খবর পেয়ে তাদের দল তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে সফলভাবে আগুন নিয়ন্ত্রণে আনে। ভবনের গেটম্যানের বরাতে তিনি নিশ্চিত করেন বজ্রপাতের কারণেই গ্যাস রাইজারে আগুনের সূত্রপাত ঘটেছিল, তবে সময়মতো ব্যবস্থা নেওয়ায় কোনো সম্পদ বা মানুষের ক্ষয়ক্ষতি হয়নি।

বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী
  • ০৭ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো, আবেদন ৪ নভেম্বর পর্যন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, এক মাস ঘুরেও সার্টিফিকে…
  • ০৭ অক্টোবর ২০২৬
মুহূর্তেই ধ্বসে পড়ল বহুতল ভবন, ধ্বংসস্তূপে আটকা কয়েকজন
  • ০৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে ট্যুরে নিয়ে ঢাকা কলেজ ছাত্র অধিকার নেতাকে নির্যা…
  • ০৭ অক্টোবর ২০২৬
শ্রমিক অধিকার ও ব্যাপক কর্মসংস্থান সরকারের অগ্রাধিকার: মাহ্…
  • ০৭ অক্টোবর ২০২৬