ইন্দোনেশিয়ার আগুনের বিষাক্ত ধোঁয়া ছড়াল প্রতিবেশী দেশগুলোতেও

০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ PM , আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ PM
ইন্দোনেশিয়ার দাবানল

ইন্দোনেশিয়ার দাবানল © সংগৃহীত

সপ্তাহজুড়ে ভয়াবহ দাবানলের সঙ্গে লড়ছে ইন্দোনেশিয়া। দেশটির দাবানল থেকে সৃষ্ট বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়েছে প্রতিবেশী মালয়েশিয়া ও ফিলিপিন্সের বিভিন্ন অঞ্চলেও। এতে কয়েক লাখ মানুষ ক্ষতিকর বায়ুর সংস্পর্শে এসেছেন এবং স্বাস্থ্য সতর্কতা জারি করেছে সংশ্লিষ্ট দেশগুলো।

ইন্দোনেশিয়ার সুমাত্রা ও বোর্নিও দ্বীপের ইন্দোনেশীয় অংশ কালিমেন্টানের বিস্তীর্ণ এলাকা ঘন ধোঁয়ায় ঢেকে গেছে। ধোঁয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে কাজও কঠিন হয়ে পড়েছে। এমনকি ক্লাউড সিডিং ও বিমানের মাধ্যমে আগুন নেভানোর অভিযান চালাতেও সমস্যায় পড়ছে কর্তৃপক্ষ।

দাবানলের কারণে শ্বাসতন্ত্রের সংক্রমণ নিয়ে হাজার হাজার মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন করে আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে এবং বন্যপ্রাণী রক্ষায় কয়েক হাজার কর্মকর্তা মোতায়েন করেছে ইন্দোনেশিয়া সরকার।

প্রতিবছর জুলাই থেকে অক্টোবর পর্যন্ত দেশটির শুষ্ক মৌসুমে পাম অয়েল ও পাল্প-কাগজ উৎপাদনের জন্য জমি পরিষ্কার করতে আগুন ব্যবহার করেন কৃষকেরা। আইনগতভাবে নিষিদ্ধ হলেও এ পদ্ধতি এখনো চালু রয়েছে। শুষ্ক আবহাওয়ায় এসব আগুন অনেক সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং কালিমেন্টান ও সুমাত্রার সুরক্ষিত বনাঞ্চলেও ছড়িয়ে পড়ে।

ইন্দোনেশিয়া সরকার জানিয়েছে, এসব আগুন ব্যক্তি বা করপোরেশনের মাধ্যমে ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছে। দেশটির প্রেসিডেন্ট প্রবোবো সুবিয়ান্তো অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

দাবানলের ধোঁয়া সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে মালয়েশিয়ার বোর্নিও দ্বীপের অংশ সারাওয়াকে। বেশ কয়েকটি এলাকায় এয়ার পলুশন ইনডেক্স (আইপিআই) অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। কুচিং, সামারাহান, সেরিয়ান, শ্রী আমান ও বেতোংয়ে ধোঁয়ার কারণে সরাসরি ক্লাস স্থগিত করা হয়েছে।

সারাওয়াকের বাসিন্দা মুহাম্মদ ফাজলি বেন্দাউদ বলেন, কুয়াশা ‘দিন দিন আরও তীব্র হচ্ছে’।

ইন্দোনেশিয়ার দাবানল অব্যাহত থাকায় পরিস্থিতির ওপর নজর রাখছে সিঙ্গাপুরও। দেশটিতে ২০১৩ ও ২০১৫ সালের ভয়াবহ দাবানলের স্মৃতি ফিরে এসেছে। সে সময় সপ্তাহের পর সপ্তাহ ধোঁয়ায় ঢাকা ছিল শহর, বন্ধ রাখতে হয়েছিল স্কুল এবং দেখা দিয়েছিল এন-৯৫ মাস্কের সংকট।

চলতি বছর সুপার এল নিনো পরিস্থিতিকে আরও খারাপ করতে পারে—এমন আশঙ্কায় সিঙ্গাপুর সরকার ও খুচরা বিক্রেতারা এন-৯৫ মাস্ক মজুদ করেছে। স্কুলগুলো বাইরের কার্যক্রম কমানোর পরিকল্পনাও করেছে। অক্টোবরের শুরুতে অনুষ্ঠিতব্য ফর্মুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্সকে সামনে রেখে জরুরি পরিস্থিতি মোকাবিলায় মাস্ক ও চিকিৎসাসেবা প্রস্তুত রাখার পরিকল্পনাও নেওয়া হয়েছে। ফিলিপিন্সের পালাওয়ান দ্বীপ প্রদেশেও ধোঁয়ার প্রভাব দেখা দিয়েছে। 

স্থানীয় চিকিৎসক ডা. প্রেশিয়াস বানাস-মেলাড বলেন, ‘গত কয়েক দিনে তার স্বামী ও ফুফাতো ভাইয়ের চোখ, নাক ও গলায় চুলকানি দেখা দিয়েছে। পাশাপাশি হালকা মাথাব্যথাও হচ্ছে। আমরা এখন হালকা মাথাব্যথারও মুখোমুখি হচ্ছি। আমার ফুফাতো ভাই, যার কোনো কিছুতেই এলার্জি নেই, তার এলার্জি দেখা দিতে শুরু করেছে। আমার স্বামীই প্রথম ব্যক্তি যার চোখ ও গলায় চুলকানি শুরু হয়েছিল।’

তিনি আরও জানান, গত সপ্তাহে বালাবাক শহরের আকাশে কুয়াশা দেখা গেলেও মঙ্গলবার মনে হচ্ছিল ‘যেন কুয়াশা এখন আমাদের ঠিক সামনেই এসে উপস্থিত হয়েছে’।

পোড়া গন্ধ পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘ইন্টারনেটে খোঁজ নিয়ে দেখলাম যে এটি মূলত ইন্দোনেশিয়ার বনের আগুনের গন্ধ।’ তথ্যসূত্র: বিবিসি বাংলা।

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগে বড় বিজ্ঞপ্তি …
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
হাবিপ্রবি টিএসসিতে বাড়ছে শিক্ষার্থীর চাপ, বাড়েনি বসার ব্যবস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
‘মিড ডে মিল’ কোনো অনুগ্রহ নয়, এটি প্রতিটি শিশুর অধিকার: ববি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ইন্টার্নদের কর্মবিরতি প্রত্যাহার, ছাত্রদলের ৫ নেতা বহিষ্কার…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ভুল ধরিয়ে দেবেন, আমরা সংশোধনের চেষ্টা করব : তথ্যমন্ত্রী
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬