সুষ্ঠু পরিবেশে শেষ হলো ইবির ভর্তি পরীক্ষা

০৬ নভেম্বর ২০১৯, ০৪:৩৭ PM
পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করছে পরীক্ষার্থীরা

পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করছে পরীক্ষার্থীরা © টিডিসি ফটো

প্রশ্নফাঁস, প্রক্সি ও জালিয়াতির মতো কোন প্রকার ঘটনা ছাড়াই সুষ্ঠু পরিবেশে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) ভর্তি পরীক্ষার শেষদিন মোট চার শিফটে বিজ্ঞান, জীববিজ্ঞান এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এর আগে গত সোমবার (৪ নভেম্বর) ধর্মতত্ত¡ অনুষদভুক্ত ‘এ’ ইউনিট এবং ব্যবসায় প্রশাসন অনুষদভূক্ত ‘সি’ ইউনিটের মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হয়। ভর্তি পরীক্ষার দ্বিতীয়দিন মঙ্গলবার (৫ নভেম্বর) কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবারের ভর্তি পরীক্ষায় কতিপয় ত্রুটি ছাড়া প্রশ্নফাঁস, প্রক্সি ও জালিয়াতির মতো কোন ঘটনা ঘটেনি। যেকেনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় কঠোর অবস্থানে ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ বছর ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের অধীন নতুন বিভাগ চারুকলাসহ মোট ৩৪টি বিভাগে ২ হাজার ৩০৫টি আসনের বিপরীতে ৬১ হাজার ৯৪২টি আবেদন জমা পড়ে। এর মধ্যে প্রায় নব্বই শতাংশ আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ভর্তি পরীক্ষার সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেন, ‘গত তিনদিনের এ ভর্তি পরীক্ষা ত্রুটি মুক্তভাবে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এজন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। আশা করি, সারাদেশ থেকে সর্বোচ্চ মেধাবীদের ভর্তি করাতে পারবো।’

মার্কিন বাণিজ্যচুক্তিসহ অসম বৈদেশিক চুক্তি বাতিলের দাবি, প্…
  • ৩০ অক্টোবর ২০২৬
বর্ণিল আয়োজনে আইএসইউতে নবীনবরণ, নতুনদের পদচারণায় উৎসবের আমেজ
  • ৩০ অক্টোবর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় এখন অমানুষদের জায়গা: বিএনপির এমপি ফজলুর …
  • ৩০ অক্টোবর ২০২৬
বিশ্বজুড়ে বাড়ছে তাপমাত্রা, গর্ভবতী নারীদের বড় দুঃসংবাদ দিলে…
  • ৩০ অক্টোবর ২০২৬
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক পদে প্রার্থী ৭ জন, কে কো…
  • ৩০ অক্টোবর ২০২৬
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের…
  • ৩০ অক্টোবর ২০২৬