মহাসড়ক অবরোধ চলছে, অনড় বেরোবি শিক্ষার্থীরা (ভিডিও)

০৬ নভেম্বর ২০১৯, ০২:৫৫ PM

আসন্ন ভর্তি পরীক্ষা উপলক্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরীক্ষার সময় থাকার সুনিশ্চিত ব্যবস্থা, বিগত বছরে ভর্তি জালিয়াতির সাথে জড়িত অভিযুক্ত শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের ভর্তি পরীক্ষা চলাকালীন প্রবেশে নিষেধাজ্ঞা জারি ও ভর্তি সংক্রান্ত কর্মকান্ড থেকে বিরত রাখাসহ তিন দফা দাবিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে এখনো আন্দোলনে অনড় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা।

এছাড়াও আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের যেন পরবর্তীতে বিভাগীয় ও একাডেমিক হয়রানি করা না হয় তা সুনিশ্চিত করতে হবে বলে দাবি জানায় আন্দোলনকারী শিক্ষার্থীরা

বুধবার দুপুর ১২টায় সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে একটি বিক্ষোভ মিছিল করে আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর ফটকের সামনে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।

দুপুর ৩টায় রিপোর্ট লেখা পর্যন্ত সড়ক অবরোধ অব্যাহত রয়েছে।

৩ দফা আন্দোলন নেতৃত্বে দিচ্ছেন জাকারিয়া জাকির, তানবির আহমেদ, মামুন শাকিল, পাভেল আহমেদ, দেলোয়ার হোসেন, নোমান খান, মুরাদ হোসেন, বাবুল হোসেন।

এদিকে চলমান আন্দোলন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি কিংবা বিশ্ববিদ্যালয় প্রাশনের কাউকে দেখা যায়নি।

আন্দোলন ঠেকাতে পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। জানা গেছে, দ্বিতীয় এবং তৃতীয় দাবী মেনে নিলেও প্রথম দফার বিষয়ে এখনো কিছুই বলছে না প্রশাসন। শিক্ষার্থীদের দাবী তাদের তিনটি দাবি পরিপূর্ণরূপে না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে।

এবিষয়ে তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রোকনুজ্জামান বলেন, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছি৷

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আতিউর রহমান বলেন, যেহেতু এটি কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্ত তাই কমিটির পুনরায় মিটিং করে সিদ্ধান্ত দিতে হবে। আমরা বসেছি। সিদ্ধান্ত জানানো হবে।

উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে ফোন করলে তিনি রিসিভ করেননি

ঢাকা বিশ্ববিদ্যালয় এখন অমানুষদের জায়গা: বিএনপির এমপি ফজলুর …
  • ৩০ অক্টোবর ২০২৬
বিশ্বজুড়ে বাড়ছে তাপমাত্রা, গর্ভবতী নারীদের বড় দুঃসংবাদ দিলে…
  • ৩০ অক্টোবর ২০২৬
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক পদে প্রার্থী ৭ জন, কে কো…
  • ৩০ অক্টোবর ২০২৬
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের…
  • ৩০ অক্টোবর ২০২৬
‘শিক্ষার্থীরা কেন সরকারি বিদ্যালয় ছেড়ে যাচ্ছে তা খতিয়ে দেখত…
  • ৩০ অক্টোবর ২০২৬
প্রার্থনা, ভক্তি আর উৎসবের আবহে শেষ হলো বারোমারীর তীর্থোৎসব
  • ৩০ অক্টোবর ২০২৬