বেরোবিতে তিন দফা দাবিতে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

০৬ নভেম্বর ২০১৯, ১২:২৪ PM

আবাসিক হলগুলোতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের থাকার সুযোগ প্রদান, বিগত সময়ে ভর্তি জালিয়াতির সাথে জড়িতদের ভর্তি সংক্রান্ত কর্মকান্ড থেকে বিরত রাখা ও সাধারণ শিক্ষার্থীদের হয়রানি বন্ধের দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

বুধবার সকাল ১১টায় রাসেল চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি  শুরু করে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। এর আগে তারা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধও করে রাখে।

শিক্ষার্থীরা জানায়, এই তিনটি দাবি বাস্তবায়নে প্রশাসনের প্রতিশ্রুতি না আসা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। শেষ খবর অনুযায়ী বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

এ বিষয়ে প্রক্টর (চলতি দায়িত্ব) আতিউর রহমান বলেন, এটি ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত। এখন যদি সিদ্ধান্ত পরিবর্তন করা লাগে তাহলে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটিকে আবার বসতে হবে। এই মুহুর্তে কোনো সিদ্ধান্ত দেওয়া যাচ্ছেনা। আমরা আলোচনায় বসেছি। এ ব্যপারে সিদ্ধান্ত নিয়ে জানানো হবে

 

মার্কিন বাণিজ্যচুক্তিসহ অসম বৈদেশিক চুক্তি বাতিলের দাবি, প্…
  • ৩০ অক্টোবর ২০২৬
বর্ণিল আয়োজনে আইএসইউতে নবীনবরণ, নতুনদের পদচারণায় উৎসবের আমেজ
  • ৩০ অক্টোবর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় এখন অমানুষদের জায়গা: বিএনপির এমপি ফজলুর …
  • ৩০ অক্টোবর ২০২৬
বিশ্বজুড়ে বাড়ছে তাপমাত্রা, গর্ভবতী নারীদের বড় দুঃসংবাদ দিলে…
  • ৩০ অক্টোবর ২০২৬
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক পদে প্রার্থী ৭ জন, কে কো…
  • ৩০ অক্টোবর ২০২৬
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের…
  • ৩০ অক্টোবর ২০২৬