জাবিতে সংহতি সমাবেশ করছে শিক্ষক-শিক্ষার্থীরা

০৬ নভেম্বর ২০১৯, ১২:২২ PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলমান ভিসি অপসারণের আন্দোলনে ছাত্রলীগের অতর্কিত হামলার প্রতিবাদে বুধবার সকালে বিক্ষোভের পর এখন সংহতি সমাবেশ করছে শিক্ষক-শিক্ষার্থীরা। পুরো ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে পুরাতন প্রশাসনিক ভবনের সামনে সংহতি সমাবেশ করছেন তারা।

আন্দোলনরতেদের উপর হামলার নিন্দা জানিয়ে সমাবেশে সংহতি প্রকাশ করেছেন ঢাবি অধ্যাপক তানজিম হোসেন, জাবি অধ্যাপক আনু মুহাম্মদ, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অনিক রায়, ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্সসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নের্তৃবৃন্দ।

শেষ খবর অনুযায়ী সংহতি সমাবেশে হামলার নিন্দা ও জাবি উপাচার্যের পদত্যাগের দাবিতে বক্তব্য রাখছেন শিক্ষক নেতারা।

ট্যাগ: জাবি
মার্কিন বাণিজ্যচুক্তিসহ অসম বৈদেশিক চুক্তি বাতিলের দাবি, প্…
  • ৩০ অক্টোবর ২০২৬
বর্ণিল আয়োজনে আইএসইউতে নবীনবরণ, নতুনদের পদচারণায় উৎসবের আমেজ
  • ৩০ অক্টোবর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় এখন অমানুষদের জায়গা: বিএনপির এমপি ফজলুর …
  • ৩০ অক্টোবর ২০২৬
বিশ্বজুড়ে বাড়ছে তাপমাত্রা, গর্ভবতী নারীদের বড় দুঃসংবাদ দিলে…
  • ৩০ অক্টোবর ২০২৬
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক পদে প্রার্থী ৭ জন, কে কো…
  • ৩০ অক্টোবর ২০২৬
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের…
  • ৩০ অক্টোবর ২০২৬