জাবিতে বিক্ষোভ করছে আন্দোলনকারীরা

০৬ নভেম্বর ২০১৯, ১১:০৩ AM

জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরতদের উপর হামলা ও উপাচার্যের দত্যাগের দাবিতে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। বুধবার বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে বিক্ষোভ শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন প্রাঙ্গন প্রদক্ষিণ করছে তারা।

আন্দোলনকারীরা বিক্ষোভ শেষে বেলা ১২ টার দিকে শহীদ মিনারে সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে বলে জানা গেছে।

উল্লেখ্য, 'দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর' ব্যানারে বিশ্ববিদ্যালয়ে টানা নবম দিনের মতো মঙ্গলবার সকালে ক্যাম্পাসে অবস্থান নেন আন্দোলনকারীরা। তারা সকালে উপাচার্যের বাসভবন অবরোধ করলে সেখানে আসেন উপাচার্যপন্থী কয়েকজন শিক্ষক। তারা আন্দোলনকারীদের সাথে বাকবিতন্ডা করে চলে যাবার পর বেলা ১২টার দিকে হঠাৎ ছাত্রলীগের একদল নেতাকর্মী আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এতে তাদের বেশ কয়েকজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা এলোপাতাড়ি মারধর করতে থাকেন। তারা অনেক নারী কর্মীদেরও ধরে নিয়ে চড় লাথি মারতে মারতে নিয়ে যায়। তারা বলেন, হামলাকারীরা ভিসি ফারজানা ইসলামের পক্ষ হয়ে উপাচার্যপন্থী শিক্ষকদের প্ররোচনায় এই হামলা চালিয়েছে। তারা দেশীয় অস্ত্রে সজ্জিত ছিলেন বলে জানিয়েছে শিক্ষার্থীরা।

আন্দোলনকারীরা বলছেন, উপাচার্য ফারজানা ইসলামের পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। অন্যদিকে, উপাচার্য ফারজানা ইসলামের পক্ষে ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন বেশ কয়েকজন শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীরা। এ অবস্থায় ক্যাম্পাসে চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

ট্যাগ: জাবি
জার্মানিতে বিক্রমপুর-মুন্সিগঞ্জ সমিতির ঈদ পুনর্মিলনী
  • ১৩ এপ্রিল ২০২৬
এনটিআরসিএ’র এক উপ-পরিচালককে ওএসডি
  • ১৩ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীকে ব্ল্যাকমেইলের অভিযোগ কর্মচারীর বিরুদ্ধে, উল্টো…
  • ১৩ এপ্রিল ২০২৬
রোল-রেজিস্ট্রেশন-সেট কোড ভুল হলে সংশোধন যেভাবে, জানাল বোর্ড
  • ১৩ এপ্রিল ২০২৬
গ্রেট স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাজ্যে, আবেদন স্নাতকোত্তরে
  • ১৩ এপ্রিল ২০২৬
১-১৮তম নিবন্ধনধারীদের চিঠির বিষয়ে যা বলছে মন্ত্রণালয়
  • ১৩ এপ্রিল ২০২৬