জাবিতে ছাত্রলীগের হামলা

ভিপি নুরের বিক্ষোভের ডাক

০৬ নভেম্বর ২০১৯, ১০:১৫ AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে আজ বুধবার দুপুর ১২ টায় বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন ডাকসু ভিপি নুরুলহক নুর। বুধবার সকালে নুর তার ফেসবুক পেজে একটি পোস্ট করে বিক্ষোভ সমাবেশের বিষয়টি জানিয়ে দিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সকলকে নিজ দায়িত্বে বিক্ষোভ সমাবেশে আসার আহবান জানিয়েছেন ভিপি নুর।

উল্লেখ্য, উল্লেখ্য,  'দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর' ব্যানারে বিশ্ববিদ্যালয়ে টানা নবম দিনের মতো মঙ্গলবার সকালে ক্যাম্পাসে অবস্থান নেন আন্দোলনকারীরা। তারা সকালে উপাচার্যের বাসভবন অবরোধ করলে সেখানে আসেন উপাচার্যপন্থী কয়েকজন শিক্ষক। তারা আন্দোলনকারীদের সাথে বাকবিতন্ডা করে চলে যাবার পর বেলা ১২টার দিকে হঠাৎ ছাত্রলীগের একদল নেতাকর্মী আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এতে তাদের বেশ কয়েকজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা এলোপাতাড়ি মারধর করতে থাকেন। তারা অনেক নারী কর্মীদেরও ধরে নিয়ে চড় লাথি মারতে মারতে নিয়ে যায়। তারা বলেন, হামলাকারীরা ভিসি ফারজানা ইসলামের পক্ষ হয়ে উপাচার্যপন্থী শিক্ষকদের প্ররোচনায় এই হামলা চালিয়েছে। তারা দেশীয় অস্ত্রে সজ্জিত ছিলেন বলে জানিয়েছে শিক্ষার্থীরা।

আন্দোলনকারীরা বলছেন, উপাচার্য ফারজানা ইসলামের পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। অন্যদিকে, উপাচার্য ফারজানা ইসলামের পক্ষে ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন বেশ কয়েকজন শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীরা। এ অবস্থায় ক্যাম্পাসে চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

 

 

মধ্য রাতের মধ্যে যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির আভাস
  • ০৭ এপ্রিল ২০২৬
বঙ্গবন্ধু-হাসিনা-বঙ্গমাতা বাদ, তিন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের …
  • ০৭ এপ্রিল ২০২৬
উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে চীন, আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ ঘোষণা
  • ০৭ এপ্রিল ২০২৬
হামের প্রাদুর্ভাব ঠেকাতে সমন্বিত পদক্ষেপ নিতে হবে: রিজভী
  • ০৭ এপ্রিল ২০২৬
বৈদ্যুতিক স্কুল বাস আমদানিতে শুল্ক মওকুফের সিদ্ধান্ত
  • ০৭ এপ্রিল ২০২৬
close