আবারো অবরুদ্ধ জাবি উপাচার্য, আন্দোলনে সিনেট সদস্যদের সংহতি প্রকাশ

০৬ নভেম্বর ২০১৯, ০৮:২৮ AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগ দাবিতে চলমান আন্দোলনে ছাত্রলীগের হামলার ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলেও বিক্ষুব্ধ শিক্ষক-শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রেখেছে।

মঙ্গলবার রাত ৯টার দিকে আন্দোলনকারীরা পরিবহন চত্বর থেকে আবারো বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি মেয়েদের হলগুলোর তালা ভাঙ্গতে ভাঙ্গতে উপাচার্যের বাসভবনের দিকে অগ্রসর হয়। এসময় তারা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল, প্রীতিলতা হল, সুফিয়া কামাল হল, জাহানারা ইমাম হল ও ফয়জুন্নেছা হলের গেট ভেঙ্গে ফেলেন। ফলে ছাত্রীরা দলে দলে আন্দোলনকারীদের সাথে মিছিলে যোগ দেন। পরে আন্দোলনকারীরা উপাচার্যের বাসভবন আবারো অবরোধ করে স্লোগান দিতে থাকে।

এদিকে উপাচার্যের পদত্যাগ দাবিতে অবরোধ কর্মসূচীতে সংহতি প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সিনেটরদের তিন সদস্য। এসময় তারা আন্দোলনে বক্তব্য রাখেন। সংহতি প্রকাশকারী সিনেটররা হলেন আবুল কালাম আজাদ বলেন, ব্যারিস্টার শিহাব উদ্দিন ও আনোয়ার হোসেন মৃধা।

ট্যাগ: জাবি
জার্মানিতে বিক্রমপুর-মুন্সিগঞ্জ সমিতির ঈদ পুনর্মিলনী
  • ১৩ এপ্রিল ২০২৬
এনটিআরসিএ’র এক উপ-পরিচালককে ওএসডি
  • ১৩ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীকে ব্ল্যাকমেইলের অভিযোগ কর্মচারীর বিরুদ্ধে, উল্টো…
  • ১৩ এপ্রিল ২০২৬
রোল-রেজিস্ট্রেশন-সেট কোড ভুল হলে সংশোধন যেভাবে, জানাল বোর্ড
  • ১৩ এপ্রিল ২০২৬
গ্রেট স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাজ্যে, আবেদন স্নাতকোত্তরে
  • ১৩ এপ্রিল ২০২৬
১-১৮তম নিবন্ধনধারীদের চিঠির বিষয়ে যা বলছে মন্ত্রণালয়
  • ১৩ এপ্রিল ২০২৬