গ্রাফিতিতে জাবি উপাচার্যের ‘দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা’

০৫ নভেম্বর ২০১৯, ১১:৩০ AM

© টিডিসি ফটো

দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। এবার দেয়ালে গ্রাফিতি এঁকে ‘দুর্নীতি’ ও উপাচার্যের ‘স্বেচ্ছাচারিতার’ অভিনব প্রতিবাদ জানিয়েছে আন্দোলনকারীরা।

আন্দোলনকারীরা বলছেন, এই গ্রাফিতি চলমান আন্দোলনেরই অংশ। এর মাধ্যমে বর্তমান উপাচার্যের ‘স্বৈরাচারী কর্মকাণ্ড, দুর্নীতি ও অনিয়মের’ চিত্র ফুটে উঠেছে। নীরব এই গ্রাফিতির মাধ্যমে সরব প্রতিবাদ জানানো হচ্ছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের মুরাদ চত্বর সংলগ্ন দেয়ালে এই গ্রাফিতি আঁকেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক হাজার ৪৪৫ কোটি টাকার অধিকতর উন্নয়ন প্রকল্প থেকে ছাত্রলীগকে দুই কোটি টাকা ঈদ-সালামি দেয়ার অভিযোগ ওঠে। এ নিয়ে প্রায় তিন মাস ধরে আন্দোলন করে আসছেন শিক্ষক-শিক্ষার্থীদের একাংশ।

ঢাবি নিয়ে এমপি ফজলুর বক্তব্য বিএনপিও দায় এড়াতে পারে না: ডাক…
  • ৩০ অক্টোবর ২০২৬
স্বামীকে কারামুক্ত করার আশ্বাসে ঘরে ঢুকে নারীকে যুবদল নেতার…
  • ৩০ অক্টোবর ২০২৬
লংমার্চের প্রচারণাকালে স্ট্রোকে জামায়াত নেতার মৃত্যু
  • ৩০ অক্টোবর ২০২৬
মার্কিন বাণিজ্যচুক্তিসহ অসম বৈদেশিক চুক্তি বাতিলের দাবি, প্…
  • ৩০ অক্টোবর ২০২৬
বর্ণিল আয়োজনে আইএসইউতে নবীনবরণ, নতুনদের পদচারণায় উৎসবের আমেজ
  • ৩০ অক্টোবর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় এখন অমানুষদের জায়গা: বিএনপির এমপি ফজলুর …
  • ৩০ অক্টোবর ২০২৬