সিনিয়রের বিরুদ্ধে সমকামীতার অভিযোগ জাবি ছাত্রের!

০৪ নভেম্বর ২০১৯, ১১:২১ AM

© ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নৃবিজ্ঞান বিভাগের ৪৪ ব্যাচের এক ছাত্রের বিরুদ্ধে সমকামী ধর্ষণের অভিযোগ করেছেন ঐ বিভাগেরই ৪৫ ব্যাচের এক শিক্ষার্থী। গত বুধবার ভুক্তভোগী ছাত্র বিশ্ববিদ্যালয়ের ‘যৌন নিপীড়ন বিরোধী সেল’-এ অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগপত্রে দাবি করা হয়, ভুক্তভোগী শিক্ষার্থী সাভারে বাসা ভাড়া থাকতেন। ২০১৭ সালের ১৪ জুলাই তারিখ রাতে শুধু ভুক্তভোগী ও অভিযুক্ত বাসাতে অবস্থান করছিলেন। রাত্রে ঘুমানোর সময় সে তার সাথে জোড়পূর্বক জৈবিক কার্যকলাপ করার হীনচেষ্টা চালায়।

এতদিন পরে অভিযোগ করার বিষয়ে ভুক্তভোগী বলেন, ‘আমি জানতে পেরেছি সে বিদেশ চলে যাবে। আমার নিজের কাছে নিজেকেই অপরাধী মনে হয়েছে। ২০১৯ সালে তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা শেষ করে আমার মধ্যে একটি বিষয় কাজ করে যে, আমার এ কথাগুলো কাউকে বলা দরকার।’

তিনি বলেন, ‘এতে হয়তো আমি মানসিকভাবে হালকা হবো। কারণ এ কথাগুলো পুষে রাখতে আমার অস্বস্তি হতো, অসহায় লাগতো ‘

এ ব্যাপারে অভিযুক্ত ছাত্রের সাথে যোগাযোগের চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

জানতে চাইলে যৌন নিপীড়ন বিরোধী সেলের প্রধান অধ্যাপক রাশেদা আখতার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা অভিযোগপত্র পেয়েছি। অভিযোগটি প্রক্রিয়াধীন আছে। দ্রুতই কাজ শুরু হবে। আমরা ভুক্তভোগী ও অভিযুক্ত সকলের ব্যাপারে অবগত রয়েছি।’

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই: জ্বালানিমন্ত্রী
  • ২৫ মার্চ ২০২৬
ঠিক এক মিনিট আগেই ডাক দিছি— ‘বাবা নিচে নেমে আসো’
  • ২৫ মার্চ ২০২৬
দেশসেরা ঢাবি, স্থান পেল বুয়েট-নর্থ সাউথসহ ৭ বিশ্ববিদ্যালয়
  • ২৫ মার্চ ২০২৬
এবার পাল্টা ভিডিও প্রকাশ করে অবস্থান জানাল নবীন ফ্যাশন
  • ২৫ মার্চ ২০২৬
দেশে জ্বালানি তেলের কত দিনের মজুত আছে জানালেন মন্ত্রীপরিষদ …
  • ২৫ মার্চ ২০২৬
বাংলাদেশে জ্বালানি পরিস্থিতি আসলে কেমন, সংকট সামলাতে সরকার …
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence