ইবি ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ সাতজনের বিরুদ্ধে মামলা

০৪ নভেম্বর ২০১৯, ০৮:৫০ AM

ছাত্রলীগের সাবেক এক নেতার বাড়িতে গিয়ে তার পরিবারকে হুমকী দেয়ার অভিযোগে ইবি ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবসহ সাতজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে মেহেরপুরের গাংনী থানায় মামলাটি দায়ের করেন ইবি ছাত্রলীগের সাবেক ছাত্র-বিষয়ক সম্পাদক মিজানুর রহমান লালনের ভগ্নিপতি শহিদুল ইসলাম।

গাংনী থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম বলেন, ‘ইবি কর্মচারীসহ যে চারজনকে আটক করা হয়েছে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

মামলা সূত্রে জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয় আইসিটি দপ্তরের কর্মচারী ইলিয়াস জোয়ার্দ্দারকে প্রধান আসামি করে দণ্ডবিধি ১৪৩, ৪৪৮ এবং ৫০৬ ধারায় মামলা করা হয়েছে। মামলায় ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ এবং সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবকেও আসামি করা হয়েছে। এ ছাড়া ক্যাম্পাস পার্শ্ববর্তী এলাকার উজ্জ্বল এবং মাইক্রোবাসের চালকসহ মোট সাতজনকে আসামি করা হয়েছে। মামলায় ৩/৪ জনকে অজ্ঞাত আসামি রাখা হয়েছে।মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, লালনের সঙ্গে সাবেক প্রক্টর মাহবুবর রহমানের দুর্নীতিবিরোধী আন্দোলন এবং প্রক্টর পরিবর্তন আন্দোলনের নেতৃত্ব দেওয়াসহ বিভিন্ন রাজনৈতিক কারণে শত্রুতা চলছে। সেই শত্রুতার জের ধরে মাহবুবর রহমান লালনকে হুমকি দেওয়াসহ তাঁর ক্ষতিসাধনের চেষ্টা চলছে। আসামিরা গত শুক্রবার সন্ধ্যায় মেহেরপুরের গাংনীতে লালনের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সামনে তাঁকে হত্যার হুমকি দেন।

এজাহারে অভিযুক্ত মাহবুবর রহমান সাংবাদিকদের বলেন, ‘এটাতো সম্পূর্ণ অবান্তর একটি অভিযোগ। আসামিদের সঙ্গে গত কয়েক দিন আমার কোনো যোগাযোগই নেই।’

মামলার চার নম্বর আসামি ও ইবি শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে ঢাকায় আছি। এই মামলায় আমাকে ষড়যন্ত্র করে আসামি করা হয়েছে। যেটি আমার রাজনৈতিক এবং ব্যক্তিগত মান ক্ষুণ্ন করেছে।’

মেডিকেল কলেজের শিক্ষক সংকট নিরসনে অবসরপ্রাপ্তদের যুক্ত করার…
  • ৩০ অক্টোবর ২০২৬
ইউরোপের সঙ্গে ফের যুক্ত হতে মধ্যমপন্থি বিকল্পের কথা ভাবছেন …
  • ৩০ অক্টোবর ২০২৬
স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে চিকিৎসা শিক্ষা-নার্সিং-ফার্মাসি…
  • ৩০ অক্টোবর ২০২৬
ঢাবি নিয়ে এমপি ফজলুর বক্তব্য, বিএনপির দলীয় অবস্থান জানতে চা…
  • ৩০ অক্টোবর ২০২৬
ঢাবি নিয়ে এমপি ফজলুর বক্তব্য বিএনপিও দায় এড়াতে পারে না: ডাক…
  • ৩০ অক্টোবর ২০২৬
স্বামীকে কারামুক্ত করার আশ্বাসে ঘরে ঢুকে নারীকে যুবদল নেতার…
  • ৩০ অক্টোবর ২০২৬