রাবি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতির বিরুদ্ধে তদন্ত কমিটি

০৩ নভেম্বর ২০১৯, ০৬:৩৩ PM

সম্প্রতি অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে নেমেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক-শিক্ষার্থীরা। এই আন্দোলনে বহিরাগতদের নিয়ে আসার অভিযোগে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক একরাম উল্যাহর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনে করা হয়েছে। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৪৯৪তম সভায় এ সিদ্ধান্ত হয়।

‘দুর্নীতি বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়’ ব্যানারে শিক্ষকদের চলমান আন্দোলনে রয়েছেন অধ্যাপক একরাম উল্যাহ। তার বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটিতে সিন্ডিকেট সদস্য রুস্তম উদ্দীন আহমেদকে প্রধান করা হয়েছে। অন্য সদস্যরা হলেন ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক গোলাম কবীর।

এ বিষয়ে অধ্যাপক এক্রাম উল্যাহ বলেন, বর্তমান প্রশাসন আমাদের যে দুর্নীতি ও সন্ত্রাসবিরোধী আন্দোলন সেটা স্তব্ধ করে দেওয়ার জন্যই এই অপচেষ্টা করছে। আমি আনুষ্ঠানিকভাবে তদন্ত কমিটির কাছে বক্তব্য দেব। আর এসব অপচেষ্টার মাধ্যমে আন্দোলন দমানো যাবে না বরং আন্দোলন আরো বাড়বে।

সিন্ডিকেট সদস্য অধ্যাপক হাবিবুর রহমান বলেন, গত ৯ অক্টোবর অধ্যাপক এক্রাম উল্যাহ দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধনে বহিরাগত ছেলেদের নিয়ে আসেন বলে অভিযোগ ওঠে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন অধ্যাপক একরাম উল্যাহ বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না জানতে চেয়ে তাকে শোকজ করে। এর পরিপ্রেক্ষিতে লিখিত জবাব দেন তিনি। জবাব সন্তুষ্টজনক না হওয়ায় তদন্ত কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।

 

কারাবন্দী স্বামীকে ছাড়ানোর আশ্বাসে নারীকে ধর্ষণচেষ্টার যুবদ…
  • ৩০ অক্টোবর ২০২৬
শূন্যকে ৪৫, ১-কে ৪৬, ৪-কে ৬৫, ৯-কে ৬৬—মোট ১০ বিষয়ে ফেল করা …
  • ৩০ অক্টোবর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়াকে বিভাগ করার দাবি বিএনপি নেতার
  • ৩০ অক্টোবর ২০২৬
মেডিকেল কলেজের শিক্ষক সংকট নিরসনে অবসরপ্রাপ্তদের যুক্ত করার…
  • ৩০ অক্টোবর ২০২৬
ইউরোপের সঙ্গে ফের যুক্ত হতে মধ্যমপন্থি বিকল্পের কথা ভাবছেন …
  • ৩০ অক্টোবর ২০২৬
স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে চিকিৎসা শিক্ষা-নার্সিং-ফার্মাসি…
  • ৩০ অক্টোবর ২০২৬