চবির ইতিহাসে প্রথম নারী উপাচার্য শিরীণ আখতার

০৩ নভেম্বর ২০১৯, ০৬:৪১ PM
অধ্যাপক ড. শিরীণ আখতার

অধ্যাপক ড. শিরীণ আখতার © সংগৃহীত

অধ্যাপক ড. শিরীণ আখতারকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উপাচার্য নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য অ্যাডভোকেট মো. আবদুল হামিদ। রবিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তার নিয়োগের শর্তে বলা হয়েছে, তাকে উপ-উপাচার্যের পদ ছাড়তে হবে এবং সিনেট কর্তৃক নির্বাচিত প্যানেল থেকে নিয়মিত উপাচার্য নিয়োগ না দেওয়া অথবা পুনরাদেশে না দেওয়া পর্যন্ত এই নিয়োগ বলবৎ থাকবে। তবে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মনে করলে যে কোনও সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম কোনো নারী উপ-উপাচার্য এবং পরে উপাচার্য হলেন অধ্যাপক ড. শিরীণ আখতার।

এর আগে চলতি বছরের ১৩ জুন থেকে তিনি উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করে আসছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। তার নিয়োগের শর্তে আরও বলা হয়েছে, তাকে উপ-উপাচার্যের পদ ছাড়তে হবে এবং সিনেট কর্তৃক নির্বাচিত প্যানেল থেকে নিয়মিত উপাচার্য নিয়োগ না দেওয়া অথবা পুনরাদেশে না দেওয়া পর্যন্ত এই নিয়োগ বলবৎ থাকবে। তবে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মনে করলে যে কোনও সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দীনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ১৩ জুন থেকে উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করে আসছেন ড. শিরিণ আখতার। এর আগে ২০১৬ সালের ২৮ মার্চ রাষ্ট্রপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ১৯৭৩-এর ১৪ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. শিরীণ আখতারকে উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছেন।

ড. শিরীণ আখতার ১৯৫৬ সালে চট্টগ্রাম শহরস্থ ঈদগাওতে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম আফসার কামাল চৌধুরী এবং মায়ের নাম বেগম লুৎফুন্নাহার কামাল। তার স্বামী মো. লতিফুল আলম চৌধুরী। তিনি ১ ছেলে ও ১ মেয়ের জননী। এ মেধাবী শিক্ষক ১৯৭৩ সালে কক্সবাজার সরকারি গার্লস স্কুল থেকে এসএসসি এবং ১৯৭৫ সালে চট্টগ্রাম গার্লস কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৬ সালে বিএ অনার্স এবং ১৯৮১ সনে এমএ ডিগ্রি লাভ করেন।

এরপর ১৯৯১ সালে ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে ১৯৯৬ সালের ১ জানুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। ২০০৬ সালের ২৫ জানুয়ারি অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন। তার ১৪টি গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশ থেকে প্রকাশিত গল্প, উপান্যাস, গবেষণা প্রবন্ধ রয়েছে। তিনি ২০০৬ সনে নজরুল জন্মজয়ন্তী চট্টগ্রাম কর্তৃক নজরুল পদক সম্মাননাসহ বিভিন্ন সময়ে বিভিন্ন পদকে ভূষিত হয়েছে। এছাড়াও তিনি বাংলাদেশ নির্বাচন কমিশন সার্চ কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন।

কারাবন্দী স্বামীকে ছাড়ানোর আশ্বাসে নারীকে ধর্ষণচেষ্টার যুবদ…
  • ৩০ অক্টোবর ২০২৬
শূন্যকে ৪৫, ১-কে ৪৬, ৪-কে ৬৫, ৯-কে ৬৬—মোট ১০ বিষয়ে ফেল করা …
  • ৩০ অক্টোবর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়াকে বিভাগ করার দাবি বিএনপি নেতার
  • ৩০ অক্টোবর ২০২৬
মেডিকেল কলেজের শিক্ষক সংকট নিরসনে অবসরপ্রাপ্তদের যুক্ত করার…
  • ৩০ অক্টোবর ২০২৬
ইউরোপের সঙ্গে ফের যুক্ত হতে মধ্যমপন্থি বিকল্পের কথা ভাবছেন …
  • ৩০ অক্টোবর ২০২৬
স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে চিকিৎসা শিক্ষা-নার্সিং-ফার্মাসি…
  • ৩০ অক্টোবর ২০২৬