চবিতে পরীক্ষার আগেই র‍্যাগ দেয়ায় আটক ৩

২৬ অক্টোবর ২০১৯, ০৬:২৬ PM

© টিডিসি ফটো

আগামীকাল থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৯-২০ সেশনের ভর্তি পরীক্ষা। পরীক্ষার একদিন আগেই র‍্যাগ দেয়ার সময় ৩ শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫ টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের সামনে থেকে এক ভর্তি পরীক্ষার্থীকে র‍্যাগ দেয়ার সময় তাদের আটক করা হয়।

পরে প্রক্টরিয়াল বডি আটককৃতদের হাটহাজারী মডেল থানায় প্রেরণ করে। বিষয়টি নিশ্চিত করেছন চবির ভারপ্রাপ্ত প্রক্টর প্রণব মিত্র চৌধুরী। তিনি বলেন, আমরা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তাদেরকে তুলে দিয়েছি। যেহেতু ভর্তি পরীক্ষা উপলক্ষে তারা দায়িত্বরত আছে। কাজেই তারাি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

আটককৃতরা হলেন- ইতিহাস বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী জিহাদ হাসান, লোক প্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী আরশিল আজিম নিলয় ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী আরাফাত রহমান। এর মধ্যে জিহাদ হাসান ছাত্রলীগের বগি ভিত্তিক গ্রুপ বিজয়ের কর্মি বলে জানা গেছে।

মায়ের দুধেও ‘ইমিউনিটি ঘাটতি’, হামের প্রকোপ কমাতে আলোচনায় কি…
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষক নিয়োগে শূন্যপদের তথ্য দেওয়ার সময় বাড়াল এনটিআরসিএ
  • ১২ এপ্রিল ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের দাবিগুলো পর্যবেক্ষণ কর…
  • ১২ এপ্রিল ২০২৬
হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
  • ১২ এপ্রিল ২০২৬
ইসরায়েলে সরাসরি সামরিক অভিযানের হুঁশিয়ারি দিলেন এরদোয়ান
  • ১২ এপ্রিল ২০২৬
জানালা দিয়ে বাবা দেখেন, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল সন্তানের…
  • ১২ এপ্রিল ২০২৬