জুয়া মামলায় আটক বেরোবি কর্মকর্তা বহিষ্কার

২৪ অক্টোবর ২০১৯, ০৭:০১ PM

© সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) দুই কর্মকর্তাকে জুয়া মামলায় আটক থাকার দায়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে কর্মরত উপ-রেজিস্ট্রার মো. তারিকুল ইসলাম এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের সহকারী রেজিস্ট্রার এস এম আব্দুর রহিমকে এই অপরাধের দায়ে সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মুস্তাফা কামাল স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ জারি করেন।

উল্লেখ্য, গত ২৩ অক্টোবর ২০১৯ বুধবার রাতে মো. তারিকুল ইসলাম এবং এস এম আব্দুর রহিমকে রংপুর জেলার কাউনিয়া থানার পুলিশ নিজপাড়া মৌজার বাস স্ট্যান্ডের নিকটস্থ টিনের ঘর থেকে জুয়া খেলারত অবস্থায় আটক করে।

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬