চমেকের ডাক্তার-নার্সদের নোবেল দেওয়া উচিত: মেয়র নাছির

১৬ অক্টোবর ২০১৯, ০৬:০১ PM

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালের চিকিৎসক ও সেবিকাদের নোবেল পুরস্কার দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বন্দরনগরীর মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেন, হাসপাতালের অনুমোদিত শয্যা সংখ্যা একহাজার ৩০০টি। কিন্তু তার তুলনায় জনবল অনেক কম, অনেকগুলো পদ শূন্য আছে। সেই জনবল দিয়ে তিন-সাড়ে তিন হাজার ভর্তি রোগীকে সেবা দিতে হয়। বহির্বিভাগে আরো তিন সাড়ে তিন হাজার রোগীকে সেবা দিতে হয়। আমি মনে করি, আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজে যে সমস্ত ডাক্তার-নার্সরা সেবার কাজে নিয়োজিত তাদেরকে তো নোবেল পুরস্কার দেওয়া উচিত।”

বুধবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হৃদরোগ বিভাগের ১৫ শয্যার সিসিইউ-২ স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এর আগে গত রোববার বিকেলে নগরীর সিমেন্স ক্রসিং এলাকায় এক অনুষ্ঠানে মেয়র নাছির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাতে নোবেল পুরস্কার না পান সেজন্য ‘ষড়যন্ত্র’ করে বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ড ঘটানো হতে পারে।

সাংবাদিকদের উদ্দেশ্যে চট্টগ্রামের মেয়র বলেন, “এখানে লিখে যে, করিডোরে রোগী কেন রাখা হয়। তাহলে রোগীকে বিদায় করে দিতে হবে। যতটা সিট আছে ততটা সেবা যদি দেন তাহলে সেবার মাত্রা অটোমেটিক্যালি তো বেড়ে যাবে। তাহলে এই গরিব লোকগুলো তো চিকিৎসা পাবে না। মৃত্যুর মুখে পতিত হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহসিন উদ্দিন আহমেদ, বিএমএ চট্টগ্রামের সভাপতি ডা. মুজিবুল হক খান, মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. নাসির উদ্দিন মাহমুদ ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ।

এক্সামিনেশন সিস্টেম ‘রি-এক্সামিন’ হবে, শাস্তির আওতায় আসছেন …
  • ৩১ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের যেসব প্রতিষ্ঠানে পাস করেননি একজন শ…
  • ৩১ অক্টোবর ২০২৬
ঢাকা কলেজে পাসের হার বেড়েছে, জিপিএ-৫ কমেছে ১৬৯
  • ৩১ অক্টোবর ২০২৬
নেত্রকোনায় দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত
  • ৩১ অক্টোবর ২০২৬
প্রচলিত বিদায় আয়োজনের বাইরে খুবিতে আল ইনতিসার-২২
  • ৩১ অক্টোবর ২০২৬
অর্ধেকের বেশি জিপিএ-৫ কমেছে ভিকারুননিসায়
  • ৩১ অক্টোবর ২০২৬