জাবিতে আর গণরুম থাকবে না: উপাচার্য

১৬ অক্টোবর ২০১৯, ০৫:০৪ PM

জাহীঙ্গরনগর বিশ্ববিদ্যালয়ে আর গণরুম থাকবে না বলে মন্তব্য করেছেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে আরো নতুন ৩টি বাস যুক্ত করা হয়েছে। নতুন বাসের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন উপাচার্য।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। অধিকতর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিটি আবাসিক হলে শিক্ষার্থীদের বাসস্থান নিশ্চিত করতে চান। এটি করা সম্ভব হলে ‘গণরুম’ আর থাকবে না’।

তিনি আরও বলেন,‘বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে লেখাপড়া সম্পন্নকারী যেসব শিক্ষার্থী অবস্থান করছে, তাদেরকে অবিলম্বে হল ছেড়ে চলে যেতে হবে’।

বাস তিনটির মধ্যে নতুন ক্রয়কৃত ২টি এবং অপরটি মেরামতকৃত বাস। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ২জন প্রো-উপাচার্যের জন্য ২টি জীপ গাড়ি ক্রয় করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে ক্রয়কৃত নতুন ২টি বাসের মধ্যে একটি হিনো বাস, যার মূল্য ৭৮ লাখ ৫০ হাজার টাকা এবং অপরটি এইচার কোম্পানীর, যার মূল্য প্রায় ৪০ লাখ টাকা। পুরনো বাসটি মেরামত করে নতুনভাবে চলাচল উপযোগী করতে ব্যয় হয়েছে সাড়ে ৬ লাখ টাকা। ২জন প্রো-উপাচার্যের জীপ গাড়ি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অর্থায়নে ক্রয় করা হয়েছে। প্রতিটি জীপ গাড়ির দাম ৯২ লাখ টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আমির হোসেন, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. নূরুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ, পরিবহন অফিসের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. আলী আজম তালুকদার, অতিরিক্ত ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. খো. লূৎফুল এলাহীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন।

 

সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬
ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬