চবি কর্মকর্তাদের পদোন্নতিতে বাধা দুদকের নিষেধাজ্ঞা!

সংবাদ সম্মেলনে দাবি
১৫ অক্টোবর ২০১৯, ০৭:৩৯ PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অফিসারদের পদোন্নতি দীর্ঘদিন আটকে রাখার অভিযোগ উঠেছে। পদোন্নতি না হওয়ার বিষয়ে প্রশাসনের সাথে যোগাযোগ করা হলে দুদক ও ইউজিসির নিষেধাজ্ঞা রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এমনটাই জানানো হয় বলে অভিযোগ তুলেন চবি অফিসার সমিতির সভাপতি এ কে এম মাহফুজুল হক।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, যদিও বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে এখানে দুদকের নিষেধাজ্ঞা আরোপের কোনো সুযোগ নেই। তাছাড়া আমরা ইউজিসির সভাপতির সাথে এ বিষয়ে কথা বললে তিনি নিষেধাজ্ঞা দেননি বলে জানিয়েছেন। কাজেই বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন অজুহাতে অফিসারদের পদন্নোতি দিচ্ছেন না বলে অভিযোগ অফিসার সমিতির নেতৃবৃন্দের।

এ কে এম মাহফুজুল হক জানান, অফিসারদের পদোন্নতির জন্য বোর্ড গঠন করা হলেও দীর্ঘদিন ধরেই আটকে আছে অফিসারদের পদোন্নতি৷ বারবার কথা দিয়েও কথা রাখেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন৷ পরে তিনি দাবি আদায়ে কর্মসূচী ঘোষনার কথা জানান।

তিনি বলেন, যদি আমাদের অধিকার নিশ্চিত না করা হয় তাহলে আগামী ২০ অক্টোবর আমরা কলম বিরতি পালন করব ৷ তবে যে সকল অফিসার বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রমের সাথে জড়িত আছেন, তারা যথারীতি কাজ চালিয়ে যাবেন। এরপরও যদি ব্যবস্থা না নেয়া হয় তাহলে আমরা বৃহত্তর কর্মসূচীর দিকে যাবো৷ তবে ভর্তি পরীক্ষা আন্দোলনের আওতামুক্ত থাকবে।

সংবাদ সম্মেলনে তিনি ১৯৭৩ এর অধ্যাদেশ অনুযায়ী পরিচালিত হওয়া অন্য তিনটি বিশ্ববিদ্যালয় তথা ঢাকা, জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তুলনায় বেতনের গ্রেড বৈষম্য রয়েছে বলেও অভিযোগ করেন।

বিএনপি মনোনীত প্রার্থীর প্রচারণায় অংশ না নেওয়ায় ছাত্রদল নেত…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৩ দিন বন্ধ থাকবে মোটরসাইকেল চলাচল
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
তারেক রহমানের আসনে ছাত্রদলের বন কাগজের লিফলেট
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মায়েদের গায়ে হাত উঠলে বাংলাদেশ বিস্ফোরিত হবে, সন্তানেরা গাল…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশ্যে নারী ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সেই ছাত্রদল নেতা গ্…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে বিএনপি কর্মীকে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬