বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত

১৩ অক্টোবর ২০১৯, ০৫:৪৩ PM

© টিডিসি ফটো

অনিবার্য কারণে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে নতুন করে সম্ভাব্য ভর্তি পরীক্ষা পরবর্তী তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।

রবিবার (১১ অক্টোরব) বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছে।

এ বিষয়ে ভূতত্ত্ব ও খনিবিদ‍্যা বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মিয়া বলেন, আজ ভর্তি পরীক্ষার বিভিন্ন আহ্বায়ক কমিটি, কোর কমিটি ও সকল বিভাগের চেয়ারম্যানদের নিয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে ভর্তি পরীক্ষার পরবর্তী সম্ভাব্য তারিখ এখনও ঠিক হয় নি বলে জানান তিনি।

উল্লেখ্য, বর্তমানে বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, প্রো-উপাচার্য, ট্রেজারার , রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদগুলো শূন্য রয়েছে। এই প্রশাসনিক পদগুলো শূন্য থাকায় ভর্তি পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

৮০০ লিটার অকটেন ও ডিজেল জব্দ
  • ০৩ এপ্রিল ২০২৬
মিয়ানমারে রাষ্ট্রপতি হচ্ছেন নৃশংস গৃহযুদ্ধের সূচনাকারী সাম…
  • ০৩ এপ্রিল ২০২৬
ইউরোপের সবচেয়ে প্রতিযোগিতামূলক লিগ, ২৬ ম্যাচ শেষে শিরোপার …
  • ০৩ এপ্রিল ২০২৬
বাউবি ২০২৬ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ
  • ০৩ এপ্রিল ২০২৬
মাদ্রাসায় ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রে…
  • ০৩ এপ্রিল ২০২৬
সারাদিনের ক্লান্তি শেষে আরামদায়ক ঘুম চান? বেডরুমে আনুন ছোট …
  • ০৩ এপ্রিল ২০২৬