সাতপাড় সরকারি নজরুল কলেজ

স্বাক্ষর জাল করে টাকা আত্মসাৎ, ১৩ বছরের কারাদণ্ড হিসাব সহকারীর

৩০ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৫০ PM

© সংগৃহীত

অধ্যক্ষের স্বাক্ষর জাল করে টাকা আত্মসাৎ করায় গোপালগঞ্জের সাতপাড় সরকারি নজরুল কলেজের হিসাব সহকারীকে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় এই সাজা দিয়েছেন আদালত। সোমবার বিকেলে ফরিদপুরের বিশেষ জজ আদালতের বিচারক মো. মতিয়ার রহমান এ রায় দেন।

সাজা পাওয়া ব্যক্তির নাম অমর কৃষ্ণ বালা। তিনি গোপালগঞ্জের সাতপাড় সরকারি নজরুল কলেজের হিসাব সহকারী পদে ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, অমর কৃষ্ণকে দণ্ডবিধি ১৮৬০-এর ৪০৯ ধারায় আট বছরের সশ্রম কারাদণ্ড ও ৭ লাখ ৮৭ হাজার ৪ শত ৭৮ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে ‘দ্য প্রিভেনশন অব করাপশন অ্যাক্ট ১৯৪৭’ আইনে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

এ ঘটনায় অধ্যক্ষ বাদী হয়ে ২০১২ সালের ৩০ সেপ্টেম্বর গোপালগঞ্জ সদর থানায় মামলা করেন। পরে মামলাটি তদন্ত করে দুদক। মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক গাজী মো. শামসুল আরেফীন অমর কৃষ্ণ বালাকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন জমা দেন।

দুদক ফরিদপুরের আইনজীবী শেখ কুবাদ হোসেন জানান, সরকারি নজরুল কলেজের অধ্যক্ষ পূর্ণেন্দু শেখরের স্বাক্ষর জাল করে অমর কৃষ্ণ বালা ৭ লাখ ৮৭ হাজার ৪ শত ৭৮ টাকা আত্মসাৎ করেন।

বিয়ের আগে অভিমানে না ফেরার দেশে সুইটি
  • ১৯ এপ্রিল ২০২৬
নৌ-অবরোধ তুলে না নিলে পাকিস্তানে প্রতিনিধি পাঠাবে না ইরান
  • ১৯ এপ্রিল ২০২৬
নবজাতকের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিএমইউতে প্রশিক্ষকদের…
  • ১৯ এপ্রিল ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পলিটেকনিক শিক্ষার্থীর
  • ১৯ এপ্রিল ২০২৬
অতীতের সরকারের দুর্নীতি-ভুল পলিসিতে স্বাস্থ্য ব্যবস্থা এখন …
  • ১৯ এপ্রিল ২০২৬
তিন মাস পর ফের নতুন কমিটি জবি শিবিরের
  • ১৯ এপ্রিল ২০২৬