রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা হলের প্রাধ্যক্ষ ড.বিথীকা বণিককে অব্যহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নতুন প্রাধ্যক্ষ হিসেবে মার্কেটিং বিভাগের আঞ্জুমান আরাকে নিয়োগ দেয়া হয়েছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে থেকে বিষয়টি জানা গেছে। ওই আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে সংস্কৃত বিভাগের অধ্যাপক বিথীকা বণিককে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের প্রাধ্যক্ষের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। এই আদেশ ২৭ সেপ্টেম্বর (আজ) থেকে কার্যকর হবে।

উল্লেখ্য গত মঙ্গলবার রাতে অধ্যাপক বিথীকার বাসায় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে। এই ঘটনায় ওই ছাত্রী বিথীকার বিরুদ্ধে মতিহার থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে। এরপর অধ্যাপক বিথীকার পদত্যাগ এবং ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে আন্দোলন শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।