চাকরির প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীর থেকে টাকা আত্মসাৎ, পুলিশে সোপর্দ 

০১ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ AM , আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ AM
চাকরির প্রলোভন দেখিয়ে ববি শিক্ষার্থীর  থেকে টাকা আত্মসাৎ

চাকরির প্রলোভন দেখিয়ে ববি শিক্ষার্থীর  থেকে টাকা আত্মসাৎ © টিডিসি ছবি

সেনাবাহিনীর ভুয়া পরিচয় দিয়ে চাকরির প্রলোভন দেখিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থীর নিকট থেকে টাকা আত্মসাতের অভিযোগে এক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করেছে শিক্ষার্থীরা। অভিযুক্ত ব্যক্তির নাম বিনয় সুর তার বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়।

শনিবার ( ৩১ অক্টোবর) বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভোলারোড থেকে রাত ১১ টার দিকে ঐ ব্যক্তিকে বরিশাল বন্দর থানা পুলিশে সোপর্দ করে শিক্ষার্থীরা। 

খোঁজ নিয়ে জানাগেছে, ঐ ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর অফিসার পরিচয় দিয়ে বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীকে ক্যান্টনমেন্টে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে তিন হাজার টাকা হাতিয়ে নিয়েছে। পাশাপাশি স্থানীয় আরও চার থেকে পাঁচজনের থেকে ১৫ হাজার টাকার মতো হাতিয়ে নিয়েছেন তিনি। আজ আবার টাকা নিতে আসলে শিক্ষার্থী ও স্থানীয়রা একসাথে হয়ে তার প্রতারণা বুঝতে পেরে পুলিশের হাতে তুলে দিয়েছে। 

বরিশাল বন্দর থানার ওসি ইসমাইল হোসেন বলেন, চাকরির প্রলোভন দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও স্থানীয় কয়েকজনের থেকে টাকা হাতিয়ে  নিয়েছে এমন এক ব্যক্তিকে ভোলারোডে আটক করে  বন্দর থানা পুলিশের কাছে সোপর্দ করেছে ভুক্তভোগী কয়েকজন। থানায় নিয়ে আসার পরে পরবর্তী আইনিপদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি

আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬