জরুরি প্রয়োজনে ওয়ালটন প্লাজার যেকোনো শাখা থেকে তোলা যাবে এক কিস্তির সমপরিমাণ টাকা

০১ নভেম্বর ২০২৬, ০৯:১৩ AM
জরুরি প্রয়োজনে ওয়ালটন প্লাজার যেকোনো শাখা থেকে তোলা যাবে টাকা

জরুরি প্রয়োজনে ওয়ালটন প্লাজার যেকোনো শাখা থেকে তোলা যাবে টাকা © টিডিসি ছবি

দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য বিক্রয় এবং সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা কিস্তি ক্রেতাদের জন্য জরুরি আর্থিক প্রয়োজনে নগদ অর্থ উত্তোলনের নতুন একটি সেবা চালু করেছে। এই নতুন সুবিধার আওতায় ‘কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ড’ধারী গ্রাহকেরা জরুরি প্রয়োজনে সর্বোচ্চ এক কিস্তির সমপরিমাণ নগদ অর্থ উত্তোলন করতে পারবেন। চলতি বছরের ১ অক্টোবর থেকে এই সুবিধা কার্যকর হয়েছে।

​প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, এই সেবার অন্যতম বড় বিশেষত্ব হলো গ্রাহকদের অবস্থানগত নমনীয়তা। দেশের যেকোনো ওয়ালটন প্লাজা থেকে পণ্য কেনা হোক না কেন, জরুরি প্রয়োজনে বাংলাদেশের যেকোনো প্রান্তের নিকটস্থ ওয়ালটন প্লাজা থেকে এই নগদ অর্থ উত্তোলন করা যাবে। এর জন্য ক্রেতাকে পণ্য ক্রয়ের মূল প্লাজায় যাওয়ার প্রয়োজন পড়বে না।

​সুরক্ষা কার্ডের অন্যান্য সুযোগ-সুবিধা:
ওয়ালটন প্লাজা জানায়, ‘কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ড’-এর মূল উদ্দেশ্য হলো গ্রাহকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা ও বিপদের সময় তাঁদের পাশে দাঁড়ানো। এই নীতির আওতায় কিস্তি চলমান থাকা অবস্থায় সুরক্ষা কার্ডধারী ক্রেতার মৃত্যু হলে ক্রয়কৃত পণ্যের মূল্যের ভিত্তিতে পরিবারকে ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়। এছাড়া ক্রেতার পরিবারের কোনো সদস্যের মৃত্যু হলে ২৫ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা এবং সংশ্লিষ্ট পণ্যের অপরিশোধিত কিস্তি মওকুফ করা হয়। এমনকি মৃত ক্রেতার পরিবারের যোগ্য সদস্যের কর্মসংস্থানের ব্যবস্থাও করে থাকে ওয়ালটন প্লাজা।

​পাশাপাশি চিকিৎসা, শিক্ষা, ভ্রমণ ও বিনোদনসহ দৈনন্দিন প্রয়োজনে দেশের আট বিভাগে পাঁচ হাজারের অধিক পার্টনার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটন প্লাজার বিশেষ চুক্তি রয়েছে। এর মধ্যে রয়েছে হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, শিক্ষাপ্রতিষ্ঠান, হোটেল, রিসোর্ট এবং ফ্যাশন শপ। এছাড়া গ্রাহকদের স্বাস্থ্যসেবায় টেলিমেডিসিন এবং হ্যাপিনেস অ্যান্ড হেলথকেয়ার কার্যক্রমের পাশাপাশি মাঠপর্যায়ে হাসপাতালে ভর্তি ও রক্তদানেও সহায়তা করছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান বলেন, ক্রেতাদের হাতে মানসম্পন্ন পণ্য তুলে দেওয়ার পাশাপাশি তাঁদের বাড়তি সুবিধা নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দেয় ওয়ালটন প্লাজা। গ্রাহকদের পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করেই কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষানীতি চালু করা হয়েছে। গ্রাহকদের দৈনন্দিন জীবনের বিভিন্ন প্রয়োজন বিবেচনায় নিয়ে পার্টনার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির পরিধিও পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে।
​
যোগাযোগের মাধ্যম:
নতুন এই সেবা ও অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত জানতে নিকটস্থ ওয়ালটন প্লাজা, অফিশিয়াল ওয়েবসাইট (waltonplaza.com.bd) কিংবা হেল্পলাইন ১৬২৬৭-এ যোগাযোগ করা যাবে। এছাড়া বিনামূল্যে টেলিমেডিসিন সেবা পাওয়ার জন্য ০৯৬০৬৯৯০০২৯ নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬