সার্ভিস এক্সপার্ট নিয়োগে আবেদন চলছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসিতে © টিডিসি সম্পাদিত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটি এসি বিভাগে ‘সার্ভিস এক্সপার্ট’ পদে ৮ কর্মী নিয়োগে ১৪ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৪ অক্টোবর থেকেই শুরু হয়েছে—চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি;
পদের নাম: সার্ভিস এক্সপার্ট;
বিভাগ: এসি;
পদসংখ্যা: ৮টি;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: করপোরেট সেলস বিভাগে ১০০ এক্সিকিউটিভ নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, লভ্যাংশ বোনাস, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, টিএ বিল, মোবাইল বিল, কর্মক্ষমতা বোনাস, উৎসব বোনাস বছরে ২টি, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়সসীমা: ২০-৩০ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;
আরও পড়ুন: ৩০ মার্কেটিং অফিসার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
আবেদনের যোগ্যতা—
*এসএসসি/এইচএসসি/ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে;
*এসি ইনস্টলেশন ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজে দক্ষ হতে হবে;
*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন ৮ নভেম্বর পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ১৩ নভেম্বর ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম