© ফাইল ফটো
জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ এ কল করে শ্লীলতাহানি থেকে রক্ষা পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের এক ছাত্রী। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে নগরীর ধর্মপুর এলাকার যোজক টাওয়ারে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শ্যামল বণিক(৪৮) নামে অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ।
জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী শ্যামল বণিকের বড় বোন বিথীকা বণিকের হলের আবাসিক শিক্ষার্থী । তিনি বিথীকা বণিকের সন্তানকে ওই বাসায় পড়াতে যান। বিথীকা বণিক বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধ্যক্ষ।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দিবাগত রাত ৩টার দিকে শ্যামল ভুক্তভোগীর শ্লীলতাহানির চেষ্টা করছে বলে জাতীয় নিরাপত্তা সেবার ৯৯৯ নম্বরে ফোন করা হয়। পরে আমরা তাকে বাসা থেকে উদ্ধার করি।
ওসি আরও জানা, ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে কী-না তা নিশ্চিত হতে তার শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক শ্যামলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি হাফিজুর রহমান।
এ বিষয়ে বিথীকা বণিকের সাথে কথা হলে তিনি বলেন, "হলে একটা সমস্যা হলে মধ্য রাতে আমি হলে চলে আসি।সকালে বাসায় ফিরে জানতে পারি আমার ভাই পুলিশের হেফাজতে আছে। "