বশেমুরবিপ্রবি ভিসির পদত্যাগ দাবিতে মহসড়ক অবরোধ

২১ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৪৯ PM

ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করে তারা।

শনিবার সন্ধ্যা ছয়টার সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের অর্ধ শতাধিক শিক্ষার্থী ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করা হয়।

বেরোবিসাস সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম বকুলের সঞ্চালনায় আধাঘন্টা ব্যাপী মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়।

এসময় বক্তারা গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগ ও শিক্ষার্থী ও সাংবাদিকদের উপর হামলাকারীদের ২৪ ঘন্টার মধ্যে বিচারের দাবি জানান।

এসময় বেরোবিসাসের যুগ্ম সম্পাদক সৌম্য সরকার, সদস্য রাব্বী হাসান সবুজ বক্তব্য প্রদান করেন। এছাড়াও সমিতির সাধারণ সদস্যরা সহ বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নববর্ষে ঢাবির হলে ছাত্রদল নেতার ‘মুরালি-বাতাসা’ বিতরণ
  • ১৩ এপ্রিল ২০২৬
দক্ষিণ আইচা কলেজে নতুন গভর্নিং বডি গঠন
  • ১৩ এপ্রিল ২০২৬
এদিক-ওদিক তাকালে ও কথা বললে ১ বছর বহিষ্কার, ২০ অপরাধের কোন…
  • ১৩ এপ্রিল ২০২৬
চাঁদপুরে ৫ কেজি গাঁজাসহ ২ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েভ ফাউন্ডেশনে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ২২ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
কুমিল্লায় আনসার সদস্যদের বহনকারী তিনটি বাসের সংঘর্ষ, আহত ৭
  • ১৩ এপ্রিল ২০২৬