ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ গেল কলেজছাত্রের

২১ সেপ্টেম্বর ২০১৯, ০৬:০৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কুষ্টিয়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

নিহত কলেজছাত্র তারেক আহমেদ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের মহিরুদ্দিনের ছেলে। তিনি খলিশাকুন্ডি ডিগ্রি কলেজের পাস কোর্সের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

খলিশাকুন্ডি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোফাজ্জেল হক জানান, তারেক তার কলেজের ডিগ্রী দ্বিতীয় বর্সের শিক্ষার্থী। তার মুত্যুর ঘটনায় কলেজে শোকের ছায়া নেমে এসেছে।

মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সেলিম হোসেন ফরাজী প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তারেক ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। রাতে তিনি ভালো ছিলেন। কিন্তু আজ সকালে অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

সরকারি হিসাবে, চলতি মৌসুমে জেলায় ১ হাজার ১০২ জন রোগীর ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর আগে এক কিশোরী ও তিন গৃহবধূ ডেঙ্গুতে মারা গেছেন। কলেজছাত্রসহ মৃতের সংখ্যা দাঁড়াল পাঁচে।

ছাত্ররাজনীতি নিষিদ্ধ রুয়েটে ছাত্রদলের দেয়াল লিখন, শিক্ষার্থ…
  • ২৩ এপ্রিল ২০২৬
যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করুন: অ্যাডভোক…
  • ২৩ এপ্রিল ২০২৬
অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের নিয়োগ …
  • ২৩ এপ্রিল ২০২৬
আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বিকল, লোডশেডিংয়ের আশঙ্কা
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ফল দেখুন এখানে
  • ২২ এপ্রিল ২০২৬
বহুল কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
  • ২২ এপ্রিল ২০২৬