দুদুর কুশপুত্তলিকা দাহ করেছে তিতুমীর কলেজ ছাত্রলীগ

২১ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৩১ PM

© টিডিসি ফটো

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকি প্রদান করায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গ্রেফতার ও বিএনপির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, ছাত্র সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ করেছে সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় কলেজের প্রধান ফটকের সামনে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। এসময় কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা দুদুর গ্রেফতার ও বিএনপির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বিক্ষোভ মিছিল শেষে সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়া বলেন, ‘শামসুজ্জামান দুদু আমাদের আবেগের জায়গা জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে যে কটূক্তি করেছে তা সারা বাংলাদেশের মানুষের মনে আঘাত লেগেছে। তাকে যেখানে পাওয়া যাবে সেখানেই গণধোলাই দেওয়া হবে। অনতিবিলম্বে দেশের মানুষের সামনে ক্ষমা না চাইলে বাংলাদেশ ছাত্রলীগ তার উপযুক্ত জবাব দিবে।’

সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল বলেন, শামসুজ্জামান দুদু প্রধানমন্ত্রীকে নিয়ে যে কটূক্তি করেছে সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগ তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এসময় তিনি দুদুর গ্রেফতারের দাবী জানান।

বিক্ষোভ মিছিল শেষে ছাত্রলীগ চত্বরে শামসুজ্জামান দুদুর কুশপুত্তলিকা দাহ করা হয়। এ সময় কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে নানান স্লোগান সংবলিত ব্যানার দেখিয়ে প্রতিবাদ করতে দেখা গেছে।

দুদুর কুশপুত্তলিকা দাহ

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে শামসুজ্জামান দুদুর বলেছেন, ‘শেখ মুজিবুর রহমানের সরকারের যেভাবে পতন হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেইভাবে পতন হবে।’ তার এ বক্তব্যের প্রতিবাদে বিভিন্ন মহল থেকে প্রতিবাদ জানানো হয়েছে।

শ্রমিক আন্দোলনের জেরে গাজীপুরে আরও ২৯ পোশাক কারখানা বন্ধ
  • ১৫ নভেম্বর ২০২৬
গ্যাস সিলিন্ডারের আগুনে প্রবাসীর ১৩ ঘরসহ হোটেল-চায়ের দোকান …
  • ১৫ নভেম্বর ২০২৬
১৮তম শিক্ষক নিবন্ধনে সুপারিশ না পাওয়া প্রার্থীরা শাহবাগে, ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারী নিয়োগ প্রত্যাশীদের সংবাদ সম্…
  • ১৫ নভেম্বর ২০২৬
অপহরণের অভিযোগের তিন দিন পর ছাত্রীর ভিডিও—‘স্বেচ্ছায় শাওনের…
  • ১৫ নভেম্বর ২০২৬
দেশসেরা এআই উদ্ভাবকের সম্মাননা পেলেন রাজশাহীর নাহিদ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950