শিক্ষার্থীদের কান্না দেখে পদত্যাগ করলেন সহকারী প্রক্টর

২১ সেপ্টেম্বর ২০১৯, ০১:৩৩ PM
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) উদ্ভুত পরিস্থিতিতে পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হুমায়ুন কবির। তিনি ১৭ ডিসেম্বর ২০১৮ থেকে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।

পদত্যাগের বিষয়ে জানতে হুমায়ুন কবিরের সাথে যোগাযোগ করা হলে তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমার সন্তানতুল্য শিক্ষার্থীদের ওপর স্থানীয়রা হামলা করেছে কিন্তু আমি কিছুই করতে পারিনি। আমি আমার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছি তাই নৈতিক জায়গা থেকে পদত্যাগ করছি। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় তিনি সরাসরি পদত্যাগপত্র জমা দিতে না পারলেও মৌখিকভাবে বিষয়টি রেজিস্ট্রার সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের জানিয়েছেন বলে জানান।

হুমায়ুন কবিরের পদত্যাগের বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নুরুদ্দিন আহমেদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, উনি আমার কাছে কোন পদত্যাগপত্র জমা দেন নাই। তাহলে উনি পদত্যাগ করলেন কীভাবে? হুমায়ুন কবির পদত্যাগ করতে চাইলে করতে পারে। এটা উনার ব্যক্তিগত বিষয়।

দুপুরের মধ্যে এক অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
  • ১৩ এপ্রিল ২০২৬
দেশে ফার্নেস অয়েলের দাম লিটারে বাড়ল ২৪ টাকা ৫৯ পয়সা
  • ১৩ এপ্রিল ২০২৬
ইরানে আবারও হামলার কথা ভাবছেন ট্রাম্প
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় সংসদে নারী এমপি হতে দুই বোনের লড়াই
  • ১৩ এপ্রিল ২০২৬
নববর্ষে মেলা-শোভাযাত্রা, লাঠি খেলাসহ নানান আয়োজন নজরুল বিশ্…
  • ১৩ এপ্রিল ২০২৬
পদোন্নতি পেলেন চাকরি হারানো পুলিশ কর্মকর্তা কোহিনুর মিয়া
  • ১৩ এপ্রিল ২০২৬