বশেমুরবিপ্রবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ২০

২১ সেপ্টেম্বর ২০১৯, ১১:১১ AM
সন্ত্রাসীদের হামলায় আহত শিক্ষার্থী

সন্ত্রাসীদের হামলায় আহত শিক্ষার্থী © টিডিসি ফটো

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবিতে) উপাচার্যের পদত্যাগ দাবিতে চলমান আন্দেলনে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় ২০ শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার বিশ্ববিদ্যালয় সংলগ্ন গোবরা এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছে উপাচার্যের প্রত্যক্ষ নির্দেশে ভিসি বাহিনী এবং বহিরাগত সন্ত্রসীরা এই হামলা চালিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান সকালে শিক্ষার্থীরা আন্দোলনে অংশগ্রহণের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন। এসময় ৪০-৫০ জনের একটি দল তাদের ওপর রামদা, হকিস্টিক এবং লাঠি নিয়ে হামলা চালায়। হামলায় প্রায় ২০ জন আহত হয়েছে।

আহত শিক্ষার্থীদের মধ্যে ফিশারিজ দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীর মাথা ইট দিয়ে ফাটিয়ে দেয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। হামলায় অহত শিক্ষার্থীদের গোপালগঞ্জ সদর হাসপাতালে নেয়ার চেষ্টা চলছে তবে যানবাহন সংকটের কারণে সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।

শিক্ষার্থীদের ওপর হামলার বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আশিকুজ্জামান ভুঁইয়ার মুঠোফোনে একাধিকবার কল দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

দুপুরের মধ্যে এক অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
  • ১৩ এপ্রিল ২০২৬
দেশে ফার্নেস অয়েলের দাম লিটারে বাড়ল ২৪ টাকা ৫৯ পয়সা
  • ১৩ এপ্রিল ২০২৬
ইরানে আবারও হামলার কথা ভাবছেন ট্রাম্প
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় সংসদে নারী এমপি হতে দুই বোনের লড়াই
  • ১৩ এপ্রিল ২০২৬
নববর্ষে মেলা-শোভাযাত্রা, লাঠি খেলাসহ নানান আয়োজন নজরুল বিশ্…
  • ১৩ এপ্রিল ২০২৬
পদোন্নতি পেলেন চাকরি হারানো পুলিশ কর্মকর্তা কোহিনুর মিয়া
  • ১৩ এপ্রিল ২০২৬