এবার বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা বশেমুরবিপ্রবি প্রশাসনের

২১ সেপ্টেম্বর ২০১৯, ১১:০৫ AM
আন্দোলনকারী শিক্ষার্থীরা

আন্দোলনকারী শিক্ষার্থীরা © টিডিসি ফটো

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে করা শিক্ষার্থীদের আন্দোলন থামিয়ে দিতে কোন কারণ ছাড়াই অক্টোবরের ৩ তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে প্রশাসনের জারি করা এক নোটিশ থেকে বিষয়টি জানা গেছে।এই নোটিশে সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। তবে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছে উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত যত বাধাই আসুক তারা আন্দোলন চালিয়ে যাবেন।

আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, আমাদের আন্দোলন থামিয়ে দিতে শুরু থেকেই প্রশাসন চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রথমে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হল, এখন আবার ক্যাম্পাসই বন্ধ করে দিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যত যাই করুক না কেন আমরা আন্দোলন চালিয়ে যাবো।

আরেক শিক্ষার্থী বলেন, ক্যাম্পাস বন্ধ করলেও আমরা ক্যাম্পাস ছাড়বো না। উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাবো। যত বাধাই আসুক না কেন আমাদের কেউ দমিয়ে রাখতে পারবে না।

বিষয়টি নিশ্চিত করে বশেমুরবিপ্রবির রেজিস্ট্রার অধ্যাপক ড. নুরউদ্দিন আহমেদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতির কারণে ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়েছে। ক্যাম্পাস বন্ধ থাকা অবস্থায় শিক্ষার্থীদের আন্দোলনে যদি কোন হামলা হয় তাহলে তার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন নেবে কিনা জানতে চাইলে তিনি বলেন, যেহেতু ক্যাম্পাস বন্ধ তাই হামলার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন নেবে না। আর হামলার আশঙ্কা থেকেই তো ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলন থামিয়ে দিতে এমন পদক্ষেপ নেয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি এবিষয়ে কোন কথা বলতে চাননি।

শ্রমিক আন্দোলনের জেরে গাজীপুরে আরও ২৯ পোশাক কারখানা বন্ধ
  • ১৫ নভেম্বর ২০২৬
গ্যাস সিলিন্ডারের আগুনে প্রবাসীর ১৩ ঘরসহ হোটেল-চায়ের দোকান …
  • ১৫ নভেম্বর ২০২৬
১৮তম শিক্ষক নিবন্ধনে সুপারিশ না পাওয়া প্রার্থীরা শাহবাগে, ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারী নিয়োগ প্রত্যাশীদের সংবাদ সম্…
  • ১৫ নভেম্বর ২০২৬
অপহরণের অভিযোগের তিন দিন পর ছাত্রীর ভিডিও—‘স্বেচ্ছায় শাওনের…
  • ১৫ নভেম্বর ২০২৬
দেশসেরা এআই উদ্ভাবকের সম্মাননা পেলেন রাজশাহীর নাহিদ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950