জবির ইউনিট-২ প্রথম শিফটের পরীক্ষা সম্পন্ন

২০ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৩০ PM

© ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়েরর (জবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘ইউনিট-২’ মানবিক শাখার প্রথম শিফটের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে। ইউনিট-২ এ প্রতি আসনের বিপরীতে অংশগ্রহণ করেছে ২৭ জন পরীক্ষার্থী।

সাংবাদিকদের এক সংবাদ বিজ্ঞাপ্তিতে জানানো হয়, ইউনিট-২ এর পরীক্ষা দুইটি শিফটে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম শিফটে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জোড় সংখ্যার রোল নম্বরধারী পরীক্ষার্থীদের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

উপাচার্য অধ্যাপক ড.মীজানুর রহমান বলেন, ‘ফলাফল প্রকাশ করতে ১০ দিন সময় লাগতে পারে।শিক্ষকরা তাদের এ কাজ দ্রুত সম্পন্ন করার চেষ্টা করবেন। তবে কোনো কারণে দু-একদিন বিলম্ব হলে তাতে কোনো সমস্যা হবে না আশা করি। কেননা আমরা চাই সঠিক ও নির্ভুল ফলাফল।’

দ্বিতীয় শিফটের পরীক্ষা ৩টা থেকে শুরু হয়ে চলবে সাড়ে ৪টা পর্যন্ত। বিজোড় সংখ্যার রোল নম্বরধারী পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিট-২ এর ৮৫০টি আসনের বিপরীতে সর্বমোট ২২ হাজার ৯৫০জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য মনোনীত হয়েছেন।

প্রতি পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বেই স্ব-স্ব আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা শুরুর ১৫ মিনিট পূর্বেই সকল কেন্দ্রের মূল ফটক বন্ধ হয়ে যাবে। এরপর কোন অজুহাতেই কোন পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।

পরীক্ষা কক্ষে মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর বা অন্য যে কোন ইলেক্ট্রনিক ডিভাইস সঙ্গে রাখা বা ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। প্রবেশপত্র ছাড়া কোন পরীক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না। উল্লেখ্য, ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (jnu.ac.bd) এ পাওয়া যাবে।

শ্রমিক আন্দোলনের জেরে গাজীপুরে আরও ২৯ পোশাক কারখানা বন্ধ
  • ১৫ নভেম্বর ২০২৬
গ্যাস সিলিন্ডারের আগুনে প্রবাসীর ১৩ ঘরসহ হোটেল-চায়ের দোকান …
  • ১৫ নভেম্বর ২০২৬
১৮তম শিক্ষক নিবন্ধনে সুপারিশ না পাওয়া প্রার্থীরা শাহবাগে, ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারী নিয়োগ প্রত্যাশীদের সংবাদ সম্…
  • ১৫ নভেম্বর ২০২৬
অপহরণের অভিযোগের তিন দিন পর ছাত্রীর ভিডিও—‘স্বেচ্ছায় শাওনের…
  • ১৫ নভেম্বর ২০২৬
দেশসেরা এআই উদ্ভাবকের সম্মাননা পেলেন রাজশাহীর নাহিদ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950