নোবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি রহিম, সম্পাদক সবুজ

১৯ সেপ্টেম্বর ২০১৯, ০৬:২৩ PM

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে জাগো নিউজ ২৪ এর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক আব্দুর রহিম এবং সাধারণ সম্পাদক পদে বাংলাট্রিবিউনের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মিজানুর রহমান সবুজ নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়াম ভবনের ২য় তলায় বিএনসিসি কক্ষে সমিতির প্রধান পৃষ্ঠপোষক উপাচার্য ড. দিদার উল আলম সদস্যদের ভোটের মাধ্যমে সভাপতি এবং সাধারণ সম্পাদক ঘোষণা করেন।

নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদকের সমন্বয়ে সমিতির উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার ড. আব্দুল্লাহ আল মামুন ৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করেন।

কমিটির অন্যান্যদের মধ্যে নির্বাচিত হয়েছেন, সহ-সভাপতি মো. সুজন মিয়া (দৈনিক আমার সংবাদ) , যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আল আমিন আকাশ (এগ্রি ভিউ), দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিমেল শাহরিয়ার (দৈনিক অধিকার), অর্থ সম্পাদক মাইনুদ্দিন পাঠান (ডেইলি সান),পাঠাগার ও প্রশিক্ষণ সম্পাদক রিপন চন্দ্র শীল (দৈনিক ভোরের ডাক)।

এছাড়া কার্যকরী সদস্য পদে রয়েছেন মো. ফারহান (দৈনিক আমাদের সময়, দ্যা ডেইলি ক্যাম্পাস) এবং সাবিহা আসমিম (ইউনিভার্সিটি টাইমস ২৪)

নির্বাচিত নতুন কমিটির সকলকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

নিজের বাড়ির দরজার সামনে পড়ে ছিল প্রবাসীর মরদেহ
  • ১৫ নভেম্বর ২০২৬
ইরানকে ঠেকাতে নেতানিয়াহুর নতুন কূটচাল!
  • ১৫ নভেম্বর ২০২৬
শ্রমিক আন্দোলনের জেরে গাজীপুরে আরও ২৯ পোশাক কারখানা বন্ধ
  • ১৫ নভেম্বর ২০২৬
গ্যাস সিলিন্ডারের আগুনে প্রবাসীর ১৩ ঘরসহ হোটেল-চায়ের দোকান …
  • ১৫ নভেম্বর ২০২৬
১৮তম শিক্ষক নিবন্ধনে সুপারিশ না পাওয়া প্রার্থীরা শাহবাগে, ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারী নিয়োগ প্রত্যাশীদের সংবাদ সম্…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950