বশেমুরবিপ্রবির উপাচার্যের অপসারণের দাবিতে বেরোবিসাসের মানববন্ধন

১৯ সেপ্টেম্বর ২০১৯, ০৪:২৬ PM
মানববন্ধনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি

মানববন্ধনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি © টিডিসি ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেইলি সান এবং ডেইলি ক্যাম্পাস প্রতিনিধি ফাতেমা-তুজ-জিনিয়া কে বহিস্কারের ঘটনায় জড়িত প্রশাসনের কর্তাদের শাস্তি এবং দৈনিক আলোকিত বাংলাদেশের প্রতিনিধি শামস জেবিনের উপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। বৃহস্পতিবার বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মিডিয়া চত্বরে এ মানবববন্ধন অনুষ্ঠিত হয়।

সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান বকুল এর সঞ্চালনায় মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দরা বশেমুরবিপ্রবির উপাচার্য ড. খন্দকার নাসির উদ্দিনের অপসারণসহ সাংবাদিকদের উপর হামলাকারীদের শাস্তির দাবি করেন ।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান তরিকুল ইসলাম। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যখন সঠিক পথ ছেড়ে বেঠিক পথে চলতে শুরু করে, তখন কাউকে না কাউকে এভাবে দাঁড়াতে হয়। আর সাংবাদিকরাই পারে একটি বিশ্ববিদ্যালয়ের ঠিক বেঠিক তুলে ধরতে। কিন্তু সাংবাদিকরা ক্যাম্পাসে বিভিন্ন ভাবে বাঁধাগ্রস্ত হয়ে থাকে , এভাবে চলতে থাকলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ঠিক থাকে না।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অন্যায় ভাবে জিনিয়াকে বহিস্কার করেছে আবার তিনি নিজেই বহিস্কার আদেশ প্রত্যাহার করেছেন। এ থেকেই প্রমাণ হয় তিনি নিজেই অন্যায় করেছেন । উপাচার্যের ব্যর্থতা প্রকাশ পেয়েছে ।

সাংবাদিক সমিতির সহ-সভাপতি মোবাশ্বের আহমেদ এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, চ্যানেল ২৪ এর রংপুর প্রতিনিধি ফখরুল শাহীন, সাংবাদিক সমিতির যুগ্ম-সম্পাদক সৌম্য সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইভান চৌধুরী, দপ্তর সম্পাদক ইসমাইল রিফাত, কার্যনির্বাহী সদস্য আদিব হোসেন , সদস্য রাব্বী হাসান সবুজ, রুদ্র মাহমুদ জয়, আবু সাঈদ জনি, শিপন তালুকদার প্রমুখ।

ঈদুল ফিতর উদযাপন শুরু হয় কখন থেকে, ইতিহাস ও তাৎপর্য কী?
  • ২০ মার্চ ২০২৬
কাল সারা দেশে তুমুল বৃষ্টির আভাস, কোন বিভাগে কখন-জানালেন আব…
  • ২০ মার্চ ২০২৬
ঈদের সময়ে বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে?
  • ২০ মার্চ ২০২৬
শিশুকে অপহরণ করে মায়ের কাছে মুক্তিপণ দাবি বাবার, অতঃপর...
  • ২০ মার্চ ২০২৬
এইচএসসির একাধিক কেন্দ্র বাতিল, দেখুন তালিকা
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence