সেই ভিসির কুশপুত্তলিকার গলায় ঝুলল দড়ি

১৯ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৪৪ PM

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থী ও ক্যাম্পাস সাংবাদিক ফাতেমা তুজ জিনিয়াকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার ও হয়রানির প্রতিবাদ জানিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। বাংলাদেশ ক্যাম্পাস জার্নালিস্ট ফেডারেশনের ডাকে সারাদেশে ঘোষিত ৪ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে এর প্রতিবাদ জানায় সংগঠনটি।

আজ বৃহস্পতিবার(১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ভাস্কর্যের সামনে উপাচার্য খন্দকার নাসির উদ্দিনের কুশপুত্তলিকার গলায় দড়ি ঝুলিয়ে ‘দড়ি ধরে মারো টান নাসির উদ্দীন হবে খান খান’ শ্লোগানে বিক্ষোভ করেছে সাংবাদিক সংগঠনটি।

এসময় বক্তব্য রাখেন জাককানইবি প্রেসক্লাবের সভাপতি সরকার আব্দুল্লাহ তুহিন ,সাধারণ সম্পাদক নিহার সরকার অংকুর, উইমেন পিস ক্যাফের ফাইজাহ ওমর তূর্ণা প্রমুখ।

বক্তারা অনতিবিলম্বে ফেডারেশন এর দেয়া ৪ দফা দাবি মোতাবেক কাজ করার আহ্বান জানান সেই সাথে বিভিন্ন অপকর্মের জন্যে উপাচার্যের পদত্যাগ দাবি করা হয়। সেই সাথে ক্যাম্পাস সাংবাদিকদের স্বাধীন মত প্রকাশে বাঁধা না দেয়ারও আহ্বান জানান তারা ।

দাবি গুলোর মধ্যে রয়েছে- বশেমুরবিপ্রবি’র কর্মরত সাংবাদিক ফাতেমা তুজ জিনিয়াকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার ও হয়রানির ঘটনায় প্রশাসনকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। শামস জেবিনসহ অন্য সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির বিচার করতে হবে। বশেমুরবিপ্রবি’র ঘটনায় জড়িত প্রশাসনের কর্তাব্যক্তিদের শাস্তি নিশ্চিত করতে হবে। ক্যাম্পাসগুলোতে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে হবে।

ইরানকে ঠেকাতে নেতানিয়াহুর নতুন কূটচাল!
  • ১৫ নভেম্বর ২০২৬
শ্রমিক আন্দোলনের জেরে গাজীপুরে আরও ২৯ পোশাক কারখানা বন্ধ
  • ১৫ নভেম্বর ২০২৬
গ্যাস সিলিন্ডারের আগুনে প্রবাসীর ১৩ ঘরসহ হোটেল-চায়ের দোকান …
  • ১৫ নভেম্বর ২০২৬
১৮তম শিক্ষক নিবন্ধনে সুপারিশ না পাওয়া প্রার্থীরা শাহবাগে, ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারী নিয়োগ প্রত্যাশীদের সংবাদ সম্…
  • ১৫ নভেম্বর ২০২৬
অপহরণের অভিযোগের তিন দিন পর ছাত্রীর ভিডিও—‘স্বেচ্ছায় শাওনের…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950