জিনিয়ার ঘাড়ে দোষ রেখে বহিষ্কারাদেশ প্রত্যাহার

১৮ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৩২ PM

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থী ফাতেমা-তুজ-জিনিয়ার ঘাড়ে দোষ রেখে তার উপর সাময়িক বহিষ্কাদেশ প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার তাকে দোষী সাব্যস্ত করে বহিষ্কাদেশ প্রত্যাহার করে নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ভুক্তভোগী জিনিয়া বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে দ্বিতীয় বর্ষের পড়ছেন। পাশাপাশি দ্যা ডেইলি ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কাজ করেন।

বহিষ্কারাদেশ প্রত্যাহার প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছে, ‘জিনিয়ার পক্ষ থেকে আইন বিভাগের শিক্ষার্থীদের ক্ষমা চেয়ে আবেদন এবং বিভাগের একাডেমিক কমিটির দুঃখ প্রকাশ আমলে নিয়ে তার উপর বহিষ্কাদেশ প্রত্যাহার করা হয়েছে।’

তবে এসব বিষয়কে নতুন নাটক মঞ্চস্থ এবং তিনি ক্ষমা চাইনি বলে দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন।

এ বিষয়ে জিনিয়া বলেন, ‘আমি কোন অন্যায় করিনি। তাই আমার পক্ষ থেকে ক্ষমা চাওয়ার প্রশ্ন আসে না এবং ক্ষমা চাইনি। এছাড়া কেউ আমার হয়ে ক্ষমা চেয়েছে কিনা তা জানি না। বরং প্রশাসন আমাকে দোষী সাব্যস্ত করা জন্য ভিন্ন পন্থা অবলম্বন করে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছে। যেভাবে তা করা হয়েছে তাতে আমি খুবই মর্মাহত। কারণ এখানে ভিসি আমাকে দোষী প্রমাণ করেছে।’

ভুক্তভোগী শিক্ষার্থী আরও বলেন, একটি অন্যায়মূলক সিদ্ধান্ত নিয়ে আমাকে মানসিক ও সামাজিকভাবে দুর্বিসহ করে তুলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপরও আবার আমাকে নতুন কৌশলে অপরাধী সাব্যস্ত করা হয়েছে। এই নিয়ে আমি ভীষণভাবে মানসিক ও সামাজিক চাপের মধ্যে রয়েছি। কিন্তু প্রশাসন তাদের ভুল স্বীকার না করে আমাকে আবারও যন্ত্রণা দিতে নতুন নাটক মঞ্চস্থ করেছে।

বিশ্ববিদ্যালয় ভিসির অনুগত একদল শিক্ষক-শিক্ষার্থীও তাকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করছে বলে দাবি জিনিয়ার। তিনি বলেন, ভিসি অনুগত ও আশ্রয়পুষ্ট একদল শিক্ষার্থী এই ইস্যু নিয়ে আমার পিছনে লেগেছে। তারা আমার ক্ষতি করতে চায়। আমি ইতোমধ্যে গোপালগঞ্জ থানায় জিডি করেছি। এমনকি আমার বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরেও তারা আনন্দ উল্লাস করেছে।’

তিনি আরও বলেন, সার্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে- ভবিষ্যতে আবারও আমার ক্ষতি করতে চাইবে প্রশাসন। তাই সামাজিক ও মানসিক নিরাপত্তায় ভুগছি। যা আমার পক্ষে সহ্য করা কষ্ট সাধ্য হয়ে পড়েছে। তাই আমাকে নিরাপরাধ ঘোষণা করার দাবি জানাচ্ছি। একইসঙ্গে ভবিষ্যতে আমার কোন ধরণের ক্ষতি না করার নিশ্চিয়তা প্রদান করতে হবে।

ইরানকে ঠেকাতে নেতানিয়াহুর নতুন কূটচাল!
  • ১৫ নভেম্বর ২০২৬
শ্রমিক আন্দোলনের জেরে গাজীপুরে আরও ২৯ পোশাক কারখানা বন্ধ
  • ১৫ নভেম্বর ২০২৬
গ্যাস সিলিন্ডারের আগুনে প্রবাসীর ১৩ ঘরসহ হোটেল-চায়ের দোকান …
  • ১৫ নভেম্বর ২০২৬
১৮তম শিক্ষক নিবন্ধনে সুপারিশ না পাওয়া প্রার্থীরা শাহবাগে, ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারী নিয়োগ প্রত্যাশীদের সংবাদ সম্…
  • ১৫ নভেম্বর ২০২৬
অপহরণের অভিযোগের তিন দিন পর ছাত্রীর ভিডিও—‘স্বেচ্ছায় শাওনের…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950