অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থানে ছাত্রলীগ, চলছে মহড়া (ভিডিও)

১৮ সেপ্টেম্বর ২০১৯, ০৮:১৪ PM

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে। এসময় সংগঠনটির নেতা-কর্মীদের হেলমেট পরে দেশীয় অস্ত্র হাতে মহড়া দিতে দেখা গেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের পক্ষ থেকে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাথে বহিরাগত (স্থানীয়) ছাত্রলীগের সঙ্গে এ ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ২১ শে আগস্ট আবাসিক হলগুলোতে গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের মামলায় গ্রেফতারের ২২ দিন পর জামিনে বেরিয়ে এসে আজ রাত আটটায় বহিরাগত দল-বল নিয়ে দেশিয় অস্ত্রনিয়ে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে হামলা চালায়। এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের নেতৃত্বে পাল্টা প্রতিরোধ গড়ে তুলে তাদের ধাওয়া দেওয়া হয়। এসময় দুপক্ষের অনেকেই দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেন। পরে তাজহাট থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

এসময় সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি তুষার কিবরিয়ার নেতৃত্বে হল থেকে প্রায় চার শতাধিক শিক্ষার্থীকে সাথে নিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ করে নেতা-কর্মীরা। পরে তারা বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির সামনে এসে বহিরাগতদের ক্যাম্পাসে হামলার অভিযোগ তুলে আজ রাতের মধ্যে তাদের গ্রেফতার করা না হলে আগামীকাল থেকে সকল ক্লাস-পরীক্ষা বন্ধের আল্টিমেটাম দেয়।

তবে সংঘর্ষের বিষয়ে তাজহাট থানার ওসি শেখ রোখনুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয় পরিস্থিতি সাময়িক অস্থিতিশীল হলে তাজহাট থানা পুলিশ তা নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়ের করা হয়েছে।

দেখুন: নিরাপত্তা চেয়ে ছাত্রলীগের আল্টিমেটাম (ভিডিও)

 

দেখুন: নিরাপত্তা চেয়ে ছাত্রলীগের আল্টিমেটাম (ভিডিও)

ট্যাগ: বেরোবি
আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close