ক্যাম্পাসে গাঁজা সেবন, রাবিতে আটক তিন শিক্ষার্থী

১৮ সেপ্টেম্বর ২০১৯, ০৭:০৮ PM
আটক তিন শিক্ষার্থী

আটক তিন শিক্ষার্থী © টিডিসি ফটো

গাঁজা সেবনকালে হাতে নাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) তিন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ইবলিশ মাঠ থেকে তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করেন বিশ্ববিদ্যালয় প্রক্টর।

আটককৃতরা হলেন, মার্কেটিং বিভাগের সান্ধ্যকোর্সের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন, জিন্নাত ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শারমিন খানম।

বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. লুৎফর রহমান জানান, ইবলিশ চত্বরে গাঁজা সেবন করছে এমন তথ্যের ভিত্তিতে উপস্থিত হই। উপস্থিতির টের পেয়ে শিক্ষার্থীদের নিকট থাকা গাঁজা ফেলে দেয়। পরে তাদের ব্যাগ তল্লাশিতে আরও কিছু গাঁজা ও মাদকদ্রব্য পাওয়া যায়।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জিজ্ঞাসাবাদ শেষে সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছেন।

গাজার মতো করেই এবার লেবানন সীমান্তে ‘ইয়েলো লাইন’ ঘোষণা ইসরা…
  • ১৯ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে এক অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
  • ১৯ এপ্রিল ২০২৬
সকালে শিক্ষক, বিকেলে সবজি বিক্রেতা
  • ১৯ এপ্রিল ২০২৬
বিশ্বজুড়ে ইরানের জব্দ থাকা সম্পদের মূল্য কত?
  • ১৯ এপ্রিল ২০২৬
প্রতিরক্ষা চুক্তি ভারত-রাশিয়ার; একে অপরের দেশে মোতায়েন কর…
  • ১৯ এপ্রিল ২০২৬
১৯তম নিবন্ধন: কোন পদে কত শূন্য পদ, দেখুন এখানে
  • ১৯ এপ্রিল ২০২৬